চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ কাউন্টি ক্রিকেট দলে মুস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

এক বছরও হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন বাংলাদেশের বিস্ময় বালক কাটার মাস্টার মুস্তাফিজ। এরই মধ্যে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ এসে গেলো তার সামনে। বাংলাদেশের এই দাপুটে পেসারকে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে বলে নিশ্চিত করেছে সাসেক্স।

ওয়েব সাইটে খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে বুধবার মুস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে সাসেক্স। এই মৌসুমে সাসেক্সের সাথে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট প্রতিযোগিতায় খেলবেন মুস্তাফিজ। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলবেন। সাসেক্সে খেলা প্রথম বাংলাদেশী ক্রিকেটার হতে যাচ্ছেন মুস্তাফিজ। তার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবাল কাউন্টি ক্রিকেটের মূল ধারায় খেলেছেন।

সাসেক্সের কোচ মার্ক ডেভিস আনন্দিত মুস্তাফিজের মতো ব্যতিক্রমী প্রতিভাকে দলে টানতে পেরে। জানিয়েছেন, “অবিশ্বাস্য সামর্থ্যের এক খেলোয়াড় সে। এই সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভা। তার ব্যতিক্রমী বোলিংয়ের বৈচিত্রের কারণে তার বিপক্ষে ব্যাট করা খুব কঠিন। আমাদের দলে অসাধারণ সংযোজন সে।”

এদিকে বর্তমানে ইনজুরি আক্রান্ত মুস্তাফিজ কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। এই বাঁ হাতি পেসার গণমাধ্যমকে জানিয়েছেন, “কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ইংল্যান্ডে খেলা সবসময় আমার লক্ষ্য ছিল। এই সুযোগে দেয়ায় সাসেক্সের কাছে আমি কৃতজ্ঞ। মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করবো।”

২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়েন মুস্তাফিজ। জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরির পর ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ৫ বা তার বেশি উইকেট শিকারী দ্বিতীয় বোলার হন। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে নিয়েছেন ২৬ উইকেট।

অল্প সময়ের ক্যারিয়ারেই ৩ বার ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। এখন পর্যন্ত ১০টি টি-টুয়েন্টি ম্যাচে ১৩টি উইকেট শিকার মুস্তাফিজের।

Reneta

২০১৫ সালের জুলাইতে মুস্তাফিজ ডেব্যু টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে চার উইকেট নেয়। চট্টগ্রামে ওই ম্যাচে মুস্তাফিজের প্রথম শিকার ছিল হাশিম আমলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ কাউন্টি-সাসেক্সমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT