চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের দ্রুত অলআউট করার লক্ষ্যে দ্বিতীয় দিনে মাঠে বাংলাদেশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:১৪ পূর্বাহ্ণ ২১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

প্রথম দিনের উজ্জ্বল পারফর্মেন্সের পরে দ্রুত অলআউট করার লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলায় মাঠে বাংলাদেশ। প্রথম বলে উইকেট তুলে নিয়ে দিন শুরু করেছে তাইজুল। ক্রিস ওকস ৩৬ রানে তাইজুলের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

পরের ওভারের দ্বিতীয় বলে উইকেট পেতে পারতেন মিরাজও। তার বলে রশিদকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান রশিদ। ‘ডিআরএস ’তে দেখা যায়, বল স্টাম্প মিস করেছিল।

এরপরেই আবারো সফল হন তাইজুল। কাভারে সাব্বিরের কাছে তালুবন্দী করে আদিল রশীদকে (২৬) রানে প্যাভিলনে ফেরান। অফ স্ট্যাম্পের বাইরের বলে রুম করে কাভার দিয়ে বল সীমানা ছাড়া করতেই গিয়েই সাব্বিরের কাছে ধরা পড়েন তিনি।

Banglabid

প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৫৮ রান।

মেহেদী হাসান মিরাজ অভিষেকেই পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরমুখী করেছেন। সফরকারীদের হারানো ৭ উইকেটের বাকি দুটি নিয়েছেন সাকিব আল হাসান।
বেন ডুকেটকে দিয়ে শুরু করেছিলেন আর সবশেষ মঈন আলীকে ফিরিয়ে ম্যাচের লাগাম এখনো পর্যন্ত বাংলাদেশের হাতে মুঠোয় রেখেছেন মিরাজ। দলীয় ১৮ রান আর ইনিংসের দশম ওভারের পঞ্চম বলে প্রথম আঘাত হানেন মিরাজ। ১৪ রান করে সরাসরি বোল্ড হন বেন ডুকেট। এরপর ইংলিশ ইনিংসে আরো বড় আঘাত হানেন সাকিব আল হাসান। কুককে ফেরান টাইগার অলরাউন্ডার। ৪ রান করার পর সুইফ খেলতে গিয়ে বোল্ড হন ইংলিশ অধিনায়ক।

কুক ফেরার পরপরই আবার সাফল্য পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় সাফল্য এনে দেন মিরাজ। গ্যারি ব্যালান্সকে এবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে তিনি করেন ১ রান।

Reneta

দ্রুত তিন উইকেট হারানোর ৬২ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের ইঙ্গিত দিয়েছিলেন জো রুট ও মঈন আলী। কিন্তু ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা রুটকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। লম্বা সময় ক্রিজে থিঁতু হতে পারেননি অলরাউন্ডার ব্যাটসম্যান বেন স্টোকসও। ১৮ রান করে সাকিবের বলে পরিস্কার বোল্ড হয়েছেন তিনি।

ষষ্ঠ জুটিতে জনি বেয়ারস্ট্রোকে নিয়ে ৮৮ রান তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন চার আউট হয়ে রিভিউতে বেঁচে যাওয়া মঈন আলী। চা বিরতির পর শেষ পর্যন্ত মিরাজের ঘূর্ণির কাছে পরাস্ত হন ইংলিশ এই ব্যাটসম্যান। ফেরার আগে অবশ্য মহামূল্য ৬৮ রানের ইনিংস খেলেন তিনি।

দলীয় ২৭৭ রানে বেয়ারস্টোকে (৫২) রানে ফিরিয়ে টেস্ট অভিষেকই পাঁচ উইকেট-কীর্তি গড়েন মিরাজ। এরআগে বেয়ারস্টো সপ্তম উইকেট জুটিতে ওকসকে নিয়ে ৪৩ রান সংগ্রহ করে।

অ্যান্ডি ফ্লাওয়ারের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রান পূর্ণ করেন বেয়ারস্টো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

পরবর্তী

‘বিয়ে’ বিতর্ক-শঙ্কা কাটিয়ে ঝলমলে মাহি

পরবর্তী

'বিয়ে' বিতর্ক-শঙ্কা কাটিয়ে ঝলমলে মাহি

আওয়ামী লীগের আগের ১৯টি সম্মেলনের ইতিহাস

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT