ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং স্কোয়াডে যারা

বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইমার্জিং স্কোয়াডের ক্রিকেটাররা অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একমাসের সফরে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড উলভস। উদীয়মান খেলোয়াড়দের নিয়ে গড়া দলটির বিপক্ষে স্বাগতিক দেশের ইমার্জিং দল খেলবে একটি চার দিনের ম্যাচ, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি।

তিন সংস্করণের জন্য ২০ ক্রিকেটার রাখা হয়েছে প্রাথমিক দলে। হাই-পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় ও গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অনেক সদস্যই খেলবেন আয়ারল্যান্ড উলভস’র বিপক্ষে।

২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে চার দিনের ম্যাচটি। ৫, ৭ ও ৯ মার্চ একই ভেন্যুতে প্রথম তিন ওয়ানডে। শেষ দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে ১২, ১৪, ১৭ ও ১৮ মার্চ।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, শামীম পাটোয়ারি, শফিকুল ইসলাম ইমন, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী, রেজাউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী।

বিষয়:আয়ারল্যান্ড উলভস বাংলাদেশ ইমার্জিং দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…