চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আয়লান কুর্দি’ জাহাজের অভিবাসীদের গ্রহণে রাজি ইইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তৃতীয় জাহাজের অভিবাসীদের নেবে ইইউ

নিষেধাজ্ঞা না মেনে ইটালিতে অভিবাসীবাহী দু’টি জাহাজ নোঙর করে আটকে যাওয়ার পর অপেক্ষমাণ তৃতীয় জাহাজের অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

‘আয়লান কুর্দি’ নামে ওই অভিবাসী উদ্ধার জাহাজটি ইটালির ল্যাম্পেডুসা বন্দরের ঠিক বাইরে ইটালিতে ঢোকার আশায় শনিবার পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করে ছিল। কিন্তু ইটালি সরকার কিছুতেই সেই অনুমতি দেয়নি।

জার্মান দাতব্য এনজিও সি-আই পরিচালিত জাহাজটিতে ৬৫ জন অভিবাসন প্রত্যাশী আছে বলে জানিয়েছে বিবিসি।

লিবিয়া উপকূল থেকে উদ্ধার করে আনা ওই অভিবাসীদেরকে নিয়ে জাহাজটিকে রোববার নিজ বন্দরে নোঙর করার অনুমতি দেয় মাল্টা সরকার। তখনই আয়লান কুর্দি আরোহীদের নিয়ে মাল্টা বন্দরের উদ্দেশে রওনা দেয়।

পরে জাহাজটি থেকে মাল্টার নৌবাহিনী আরোহীদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।

একটু নিরাপত্তার আশায় ভূমধ্যসাগর অতিক্রমের চেষ্টায় মৃত সিরীয় শিশু আয়লান কুর্দির নামে রাখা হয়েছে এই অভিবাসী উদ্ধারকারী জাহাজটির নাম। জাহাজে থাকা তিনজন অভিবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর মাল্টা সরকার আয়লান কুর্দিকে নোঙর করার অনুমতি দেয় বলে জানিয়েছে বিবিসি।

Reneta

তৃতীয় জাহাজের অভিবাসীদের নেবে ইইউ

দেশটির প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট জানিয়েছেন, ইউরোপীয় কমিশন এবং জার্মান সরকারের সঙ্গে ইতোমধ্যে তার কথা হয়েছে। দুই পক্ষই আশ্বাস দিয়েছে, মাল্টা আপাতত এই ৬৫ অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করলে শিগগিরই তাদেরকে ইইউর অন্যান্য অংশে স্থানান্তর করা হবে।

রোববার পৃথক একটি ঘটনায় আরেকটি ডুবতে থাকা জাহাজ থেকে ৫০ জন অভিবাসীকে উদ্ধার করে আশ্রয় দেয়ার কথাও জানিয়েছে মাল্টা।

ভূমধ্যসাগরে এই অভিবাসী সংকটের স্থায়ী একটি সমাধান বের করতে ইইউ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সি-আই।

নিষেধাজ্ঞা না মেনে ইটালির ল্যাম্পেডুসা বন্দরে ৪১ জন অভিবাসন প্রত্যাশীসহ স্থানীয় সময় শনিবার দিনের বেলা নোঙর করে আরও দাতব্য সংস্থা মেডিটেরেনিয়া’র অভিবাসী উদ্ধার জাহাজ ‘অ্যালেক্স’। কিন্তু বন্দরে নোঙর করার পর থেকে এ পর্যন্ত জাহাজের যাত্রী ও ক্রু সবাইকেই জাহাজের ভেতরে অপেক্ষা করতে হচ্ছে।  জাহাজ থেকে একজনও যেন নামতে না পারে সেজন্য তাদের দিকে কড়া নজর রাখছে পুলিশ।

ইটালি-অভিবাসী-জাহাজ
ইটালি বন্দরে পুলিশ মোতায়েন রয়েছে

একই রকম পরিস্থিতিতে গত ২৮ জুন আরেকটি অভিবাসী উদ্ধার জাহাজ ‘সি-ওয়াচ ৩’ ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অর্ধশতাধিক আফ্রিকান অভিবাসীকে নিয়ে ল্যাম্পাডুসা বন্দরে নোঙর করে। নোঙর করার সাথে সাথেই জাহাজের ক্যাপ্টেন কারোলা রাকেটেকে গ্রেপ্তার করে ইটালি পুলিশ।

ইটালি কর্তৃপক্ষ জাহাজটিকে তাদের জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করলেও সেটি ২৮ জুন গভীরে রাতে ল্যাম্পেডুসা দ্বীপ বন্দরে নোঙর করে। আর তখনই জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীইটালিইটালি-অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT