চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা না মেনে আরও একটি জাহাজ ইটালিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইটালি-অভিবাসী-জাহাজ

নিষেধাজ্ঞা না মেনে ইটালির ল্যাম্পেডুসা বন্দরে ৪১ জন অভিবাসন প্রত্যাশীসহ নোঙর করেছে আরও একটি সেচ্ছাসেবী সংস্থার উদ্ধার জাহাজ। কিন্তু বন্দরে পৌঁছানোর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাহাজ থেকে একজনকেও নামতে দেয়া হয়নি।

স্থানীয় সময় শনিবার দিনের বেলা দাতব্য সংস্থা মেডিটেরেনিয়া’র জাহাজ ‘অ্যালেক্স’ ইটালির বন্দরে নোঙর করার পর  রাত নামলেও জাহাজের যাত্রী ও ক্রু সবাইকেই জাহাজের ভেতরে অপেক্ষা করতে হচ্ছে। তাদের দিকে কড়া নজর রাখছে পুলিশ।

মেডিটেরেনিয়া এক টুইটবার্তায় অভিযোগ করেছেন, জাহাজের ক্রুরা ‘অস্বাভাবিক অবাস্তব একটা পরিস্থিতির মধ্যে’ জীবনধারণ করছে। এভাবে চলতে দেয়াটা ‘অনর্থক নিষ্ঠুরতা’ বলেও মন্তব্য করা হয়েছে টুইটে।

মানবিক দিক বিবেচনায় ইটালি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দাতব্য সংস্থা মেডিটেরেনিয়া।

অ্যালেক্সের পক্ষ থেকে মুখপাত্র আলেস্যান্ড্রা স্কুরবা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানি থেকে বাঁচতে এমন সিদ্বান্ত নেয়া হয়েছে।

‘বেশ কয়েকজন প্রায় জ্ঞান হারানোর দশায়, টয়লেটগুলো কাজ করছে না। অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছে আমাদেরকে এখানে অপহরণ করে আটকে রাখা হয়েছে,’ বলেন তিনি, ‘এখনো জাহাজ থেকে নামার ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না এবং কেউ জানে না কী হতে যাচ্ছে।’

Reneta

সমুদ্রে ভাসমান এসব অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে আসা।

ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি জানান, অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ইটালি বদ্ধপরিকর। অভিবাসন প্রত্যাশী ও অবৈধ অভিবাসী মোকাবেলায় সমুদ্রতীরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইটালি-অভিবাসী-জাহাজ
বন্দরে পুলিশ মোতায়েন রয়েছে

একই রকম পরিস্থিতিতে গত ২৮ জুন আরেকটি অভিবাসী উদ্ধার জাহাজ ‘সি-ওয়াচ ৩’ ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অর্ধশতাধিক আফ্রিকান অভিবাসীকে নিয়ে ল্যাম্পাডুসা বন্দরে নোঙর করে। নোঙর করার সাথে সাথেই জাহাজের ক্যাপ্টেন কারোলা রাকেটেকে গ্রেপ্তার করে ইটালি পুলিশ।

ইটালি কর্তৃপক্ষ জাহাজটিকে তাদের জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করলেও সেটি ২৮ জুন গভীরে রাতে ল্যাম্পেডুসা দ্বীপ বন্দরে নোঙর করে। আর তখনই জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে আয়লান কুর্দি নামে আরও একটি অভিবাসী উদ্ধার জাহাজ ল্যাম্পেডুসার ঠিক বাইরে ইটালিতে ঢোকার আশায় আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করে আছে। জার্মান দাতব্য এনজিও সি-আই পরিচালিত জাহাজটিতে ৬৫ জন অভিবাসন প্রত্যাসী আছে বলে জানিয়েছে বিবিসি।

জুনে প্রণীত এক নির্দেশ অনুযায়ী ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতা দেয়া হয়েছে, কোনো জাহাজকে রাষ্ট্রীয় নিরাপত্তা বা শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ মনে করলে মন্ত্রণালয় একে দেশের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশে বাধা দেওয়ার। এমনকি চাইলে জরিমানাও করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীইটালিইটালি-অভিবাসী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের উপহার দেখার সময় পাননি নুসরাত-নিখিল

পরবর্তী

হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পরবর্তী
ঢাকা-আরিচা মহাসড়ক-গ্যাসের মূল্য বৃদ্ধি

হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ব্রাজিলের ‘কাঁটা’ পেরুর স্বপ্ন ও এক আর্জেন্টাইন

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT