চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অভিবাসী বহনকারী সেই জাহাজের ক্যাপ্টেন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইটালি-অভিবাসীদের জাহাজ-ক্যাপ্টেন গ্রেপ্তার

টানা দুই সপ্তাহের অস্থিরতার পর অবশেষে ইটালির ল্যাম্পেডুসা বন্দর থেকে অভিবাসী উদ্ধার জাহাজ সি-ওয়াচ ৩’র ক্যাপ্টেন কারোলা রাকেটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কারোলার সি-ওয়াচ ৩’তে লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা অর্ধশতাধিক আফ্রিকান অভিবাসী ছিল।

ইটালি কর্তৃপক্ষ জাহাজটিকে তাদের জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করলেও সেটি শুক্রবার গভীরে রাতে ল্যাম্পেডুসা দ্বীপ বন্দরে নোঙর করে। আর তখনই জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয়।

বিবিসি জানায়, জার্মানির মালিকানাধীন ও নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজ সি-ওয়াচ ৩’র ক্যাপ্টেন কারোলা রাকেটে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ৫৩ জন অভিবাসীকে নিয়ে ইটালি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গত সপ্তাহে ইটালির জলসীমায় প্রবেশ করেন এবং ২৬ জুন ল্যাম্পেডুসা দ্বীপে নোঙর করার সিদ্ধান্ত নেন।

গত ১২ জুন থেকে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। জরুরি স্বাস্থ্যগত কারণে ইতোমধ্যে ১৩ জন অভিবাসীকে ইটালির কোস্টগার্ড জাহাজ থেকে নামিয়ে নেয়।ইটালি-অভিবাসী জাহাজ-নিষেধাজ্ঞা অমান্য করে-ক্যাপ্টেন

সি-ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছিল, জাহাজের ভেতরকার পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণেই ৩১ বছর বয়সী জার্মান ক্যাপ্টেন ইটালির জলসীমায় প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

Reneta

রাকেটে বলেন, নিষেধাজ্ঞা থাকলেও তার মনে হয়েছে, এমন জরুরি অবস্থায় সমুদ্র আইন তাকে ইটালিতে নোঙর করার অনুমতি দেয়। ‘অনেক হয়েছে। আমরা ঢুকছি। উস্কানি দিতে না, জরুরি পরিস্থিতিতে দায়িত্ব হিসেবে,’ ক্যাপ্টেনের বরাতে টুইট করেছিল সি-ওয়াচ।

এ ঘটনায় আইন অমান্য করার কারণে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন ইটালির অতি ডানপন্থি স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি।

ইটালির জলসীমায় ঢোকার প্রায় সাথে সাথেই ইটালি কোস্টগার্ড উদ্ধারকারী জাহাজটিকে বাধা দেয়।

অবশেষে নিষেধাজ্ঞা না মেনে ইটালির বন্দরে নোঙর করার সাথে সাথেই ‘যুদ্ধজাহাজের নির্দেশের বিরুদ্ধাচরণ’ করার অপরাধে জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রাই।ইটালি-অভিবাসীদের জাহাজ-ক্যাপ্টেন গ্রেপ্তার

রাইয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজ থেকে হাতকড়া পরিয়ে ক্যাপ্টেন কারোলাকে নামিয়ে আনছে পুলিশ।

জুনে প্রণীত এক নির্দেশ অনুযায়ী ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ক্ষমতা দেয়া হয়েছে, কোনো জাহাজকে রাষ্ট্রীয় নিরাপত্তা বা শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ মনে করলে মন্ত্রণালয় একে দেশের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশে বাধা দেওয়ার। এমনকি চাইলে জরিমানাও করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীইটালিইটালি-অভিবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT