চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়লানকে খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

আয়লানের জন্য এবার খোলা চিঠি লিখলেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। নিজের ফেসবুকে খোলা চিঠিটি তুলে ধরেন এটিএন বাংলার এই এডিটর ইন চিফ।

সমুদ্র তীরে শুয়ে থাকা আয়লানের মৃতদেহ তোলপাড় করেছে পুরো বিশ্বকে। নাড়া দিয়েছে সবার মনে। চিঠিটি হুবহু তুলে দেওয়া হলো নিচে।

প্রতি:
আয়লান কুর্দি,
কোবান কবরস্থান,
সিরিয়া

প্রিয় আয়লান,
আমরা, ব্রেকিং নিউজ আর ‘এইমাত্র পাওয়া খবরে’র ফেরীওয়ালা ।

তোমাকে জানাই সর্বশেষ খবর: 
অভিবাসীদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দিয়েছে জার্মানী আর অষ্ট্রিয়া। পরিবহন সুবিধা দিচ্ছে হাঙ্গেরি। এই খবর যখন লিখছি, তখন তুমি শুয়ে আছ তোমার ক্ষত-বিক্ষত মাতৃভূমি সিরিয়ায়, সীমানা ঘেঁষা শহর কোবান-এ। যে শহর তোমাকে আলো-হাওয়া দিয়েছে মাত্র ৪ বছর,কিন্তু তোমাকে দীর্ঘ আয়ু দিতে পারেনি।

জানি, এই খবর তোমার কাছে এখন অর্থহীন, মূল্যহীন। কিন্তু ইজিয়ান সাগরের তুরস্ক উপকূলের সাগরতটে পড়ে থাকা তোমার নশ্বর নীরবতা অবেশেষে সজাগ করেছে মোড়লদের।

তোমার অর্থহীন, মূল্যহীন জীবন ফিরিয়ে দিয়েছে লাখ লাখ নারী-পুরুষ এবং তোমার মতই অসংখ্য শিশুর জীবনের মূল্য, যারা ভাসছিল সাগরে, যাদের দিন-রাত একাকার ছিল সীমানা ঘেঁষা বনে বাদাড়ে শ্বাপদের সাথে।

প্রিয় আয়লান, যে তুমি ঘৃণায়, অপমানে সাগরতটে উপুড় হয়ে মাথা নত করে বলেছিলে: হে পৃথিবী, বিদায়! সেই তুমি কোবানের গোরস্থানে শ্বেতশুভ্র বসনে চিৎ হয়ে ঈশ্বরের মুখোমুখি এখন, ঈশ্বরের চোখে তোমার নিষ্পাপ চোখ রেখে তুমি কি বলতে পারো: হে ঈশ্বর, এই অন্যায় কেন? এত অবিচার কেন?

অসাম্যের সাগর পাড়ি দিতে গিয়ে কেন মুখ থুবড়ে পড়ে মানুষ? বৈষম্যের পাহাড় গড়ে বৈভবের চূড়ায় হাসে যে দাঁতাল শুয়োর; সে কি কখনও পরাস্ত হবে না মানুষের কাছে? মানুষের পরাজয়, হে ঈশ্বর, সে তো তোমারই পরাজয়, তোমারই সদর্প ঘোষণা, মানুষই নাকি তোমার সৃজনে সেরা!

মানুষ যখন হেরে যায়, হে ঈশ্বর, পরাজিত হয় তোমারই অহংকার !!!

ট্যাগ: অভিবাসীঅভিবাসী সমস্যাশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টি আইনে হারলো টাইগার যুবারা

পরবর্তী

পেজ থ্রি’র শিরোনামে জ্যাকি শ্রফ কন্যা

পরবর্তী

পেজ থ্রি'র শিরোনামে জ্যাকি শ্রফ কন্যা

সাকা চৌধুরীর ছেলে হুম্মাম গ্রেপ্তার

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT