চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর মেলা: ৪ দিনে রাজস্ব আয় ১২শ’ ৬৭ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A

আয়কর মেলার চতুর্থ দিন শুক্রবারে সারাদেশে রাজস্ব আদায় হয়েছে প্রায় ২৫৩ কোটি ১৬ লাখ টাকা। আর গত চার দিনে মোট আদায় হয়েছে ১ হাজার ২শ ৬৭ কোটি ৫৭ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এই তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আয়কর মেলার চতুর্থ দিন শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেক করদাতা এসেছিলেন রিটার্ন জমা দিতে। এ দিন অফিসার্স ক্লাবের খোলা প্রাঙ্গণ ছিল সব শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখর। তবে এ দিন তরুণ করদাতাদের উপস্থিতি দেখা গেছে বেশি।

Banglabid

মেলায় প্রথমবারের মত রিটার্ন জমা দিয়েছেন বেসরকারি চাকরিজীবী তরুণ হাবীবুর রহমান (২৯)। কলাবাগানের এই বাসিন্দা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি এই প্রথমবার রিটার্ন দাখিল করলাম। ভাল লেগেছে। অল্প সময়ে রিটার্ন জমা দিতে পেরেছি।

আরেক তরুণ করদাতা মামুনুর রশিদ (৩০) বলেন, প্রথমবারের মতো কর দিয়েছি। এখানে সব কিছুই গোছালো তাই দুই/তিন মিনিটের মধ্যে রিটার্ন জমা দিতে পেরেছি। বেশ ভালো লাগছে।

মেলায় কর দিতে আসা ইউসুফ আলী বলেন, রাষ্ট্র চালাতে হলে অর্থের দরকার। এই অর্থ জনগণের কাছ থেকে আদায় করে সরকার। ওই অর্থ দিয়েই হয় দেশের উন্নয়ন।

Reneta

আয়কর সম্পর্কে সচেতন এই ব্যক্তি বলেন, আমরা দেশের নাগরিকরা অর্থ না দিলে সরকার কোথায় পাবে। আমাদের করের টাকায় সরকার উন্নয়নমূলক কাজ করে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবার কর দেয়া উচিৎ বলে আমি মনে করি।

এনবিআরের তথ্যমতে, চতুর্থ দিনে রাজস্ব আদায় হয়েছে ২৫৩ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া মেলার প্রথম দিনে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১৮ কোটি ৪২ লাখ টাকা, দ্বিতীয় দিনে ৫৫১ কোটি টাকার বেশি, তৃতীয় দিনে রাজস্ব আদায় হয়েছে ২৪৪ কোটি ৮৩ লাখ টাকা। এই চার দিনে মোট রাজস্ব এসেছে ১ হাজার ২শ ৬৭ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ।

এনবিআর জানিয়েছে, চতুর্থ দিন পর‌্যন্ত আয়কর মেলায় সেবা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৬৬৫ জন। রিটার্ন দাখিল করেছেন, ৬ লাখ ৬১ হাজার ২৩৪ জন। আর নতুন ইটিআইএনের আওতায় এসেছেন ১৯ হাজার ৪১৫ জন।

উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’।

মেলায় ঢুকলে চোখে পড়বে অনুসন্ধান ও তথ্য কেন্দ্র। সেখান থেকে তথ্য নিয়ে যেতে হয় বিভিন্ন স্টলে। তারপর মিলবে কর সংক্রান্ত সব ধরণের সেবা।

আয়কর মেলায় নতুন কর সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেয়াসহ করসংক্রান্ত সব ধরণের সেবা পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে মেলা চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

মুক্তিযোদ্ধা, প্রবীণ ও নারীদের জন্য আলাদা বুথসহ বাড়তি সুবিধা হিসেবে যাতায়াতের জন্য থাকছে শাটল বাসের ব্যবস্থা। এই ১৫ টি শাটল বাস চলছে রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা রোডে।

ঢাকাসহ দেশের ৮টি বিভাগ, ৫১টি জেলা এবং ১৮টি উপজেলাসহ মোট ৭৭টি স্পটে আয়কর মেলা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর মেলাএনবিআররাজস্ব আয়রিটার্ন দাখিললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির ‘ঘ’ ইউনিটের পুন:ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

পরবর্তী

‘হাসিনা’ দেখে দর্শকরা যা বলছেন

পরবর্তী

‘হাসিনা’ দেখে দর্শকরা যা বলছেন

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে পাকিস্তানও বিপাকে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT