ডিজিটাল শর্ট

আড়ং উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়

আড়ংয়ের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানের তিন দিনই দর্শকের জন্য থাকছে হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি বেশ কয়েকটি কর্মশালা। যেখানে দর্শনার্থীরা সরাসরি কারু ও হস্তশিল্পীদের কাজের সাথে পরিচিত হতে পারবেন।

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়াম মাঠে ৪০টি পায়রা উড়িয়ে ‘আড়ং ফোরটি ইয়ার্স ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র পরিচালক তামারা হাসান আবেদ।

 

বিষয়:আড়ং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…