চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আহা রে’ ছবির জন্য কলকাতায় আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ০১, মে ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ কলকাতার ‘আহা রে’ ছবির জন্য ঢাকা ত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার) বিকেলের ফ্লাইটে কলকাতা গেলেন তিনি।

ঢাকা ত্যাগের আগে বিমানবন্দর থেকে মুঠোফোনে শুভ চ্যানেল আই অনলাইনকে জানান, ২২ দিনের জন্য কলকাতা যাচ্ছি। ২ মে থেকে ‘আহা রে’ ছবির শুটিং হবে। কলকাতা শহর ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে টানা শুটিং চলবে।

‘মুসাফির’ ছবির নায়ক আরও জানান, ১১ তারিখ একদিনের জন্য ঢাকায় আসবো। চ্যানেল আই প্রেজেন্টস এবারের লাক্স সুন্দরী প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছি বলেই একদিনের জন্য ঢাকা আসতে হবে।

শুটিং শেষ করে ২৩ মে ঢাকা ফিরে আসবেন বলেও জানান তিনি।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ‘আহা রে’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন শুভ। প্রথম লটে শুটিং হয়েছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার শুরু হচ্ছে দ্বিতীয় লট। ‘আহা রে’ কোনো যৌথ প্রযোজনার ছবি নয়, এটি কলকাতার লোকাল প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবি। পরিচালনা করছেন রঞ্জন ঘোষ।

বাংলাদেশ-ভারতের দু-জন শেফ নিয়ে গড়ে উঠেছে কাহিনি। এ গল্প ভালোবাসার, যা দেশের সীমানাকেও ছাপিয়ে যায়। আর সেই ভালোবাসার অংশ হয়ে যায় নানা ধরনের রান্না।

Reneta

‘আহা রে’ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন ঢাকার শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে তারা আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’-এ অভিনয় করেছেন। বৈশাখে মুক্তি পেয়েছে ছবিটি।

‘আহা রে’ ছাড়াও শুভ’র হাতে রয়েছে অরিন্দম শীলের ‘বালিঘর’। ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। শুভ ছাড়াও অভিনয় ছবিতে করছেন নুসরাত ইমরোজ তিশা, নওশাবা, ভারতের আবির চ্যাটার্জি, পার্নো মিত্র, রাহুল ব্যানার্জি ও অনির্বান ভট্টাচার্য।

শোনা যাচ্ছে, শিগগির আরো কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআহা রেঋতুপর্ণা সেনগুপ্ত
শেয়ারTweetPin3

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT