শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ১৫ জুন রায় ঘোষণার দিন ঠিক করেছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ ওই আদেশ দেন। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামীদের দণ্ড বহাল রাখার আর্জি জানিয়েছেন তিনি।
তবে আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন চাক্ষুস সাক্ষী থাকায় আসামীদের মধ্যে কারও কারও অপরাধ প্রমানিত হতে পারে। তারপরও তারা আদালতকে বলেছেন কে হত্যা করেছে তা সুনির্দিষ্ট না হওয়ায় মৃত্যুদণ্ড থেকে আসামীদের যাবজ্জীবন দণ্ড দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন তারা।
সংসদ সদস্য থাকা অবস্থায় ২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন গাজীপুরের আহসানউল্লাহ মাস্টারসহ দুজন। ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।









