চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

গাজীপুরের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ১৮২ পৃষ্ঠার রায়টি বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ১৫ জুন ওই মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ আসামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন হাইকোর্ট। ৯ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১১ আসামীকে আদালত খালাস দেন। রায়ে হাইকোর্ট ওই হত্যাকাণ্ডকে গণহত্যার মতো অপরাধ বলে মন্তব্য করেন।

এরপর খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৭ জুলাই আপিল বিভাগ ১১ আসামীকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখেন। খালাসের ওই রায়ে অসন্তোষ প্রকাশ করেন আহসানউল্লাহ মাস্টারের পরিবার ও এলাকাবাসী।

আলোচিত আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিলসহ বিভিন্ন আবেদনের শুনানি চলতি বছরের ১৪ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ৮ জুন। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। পরে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০০৫ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ ২২ আসামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে মারা গেছে ছোট রতন ও আল আমিন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয় রাকিব উদ্দিন সরকারসহ ৬ আসামীকে। খালাস দেওয়া হয় দুজনকে।

রায়ের বিরুদ্ধে আপিল, জেল আপিল ও ফৌজদারী বিবিধ আবেদন করেন আসামীরা। ওই সময়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের মধ্যে ১২ জন এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের মধ্যে ৫ জন আটক ছিল। প্রথম থেকে পলাতক আছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৮ আসামী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহসানউল্লাহ মাস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT