বাংলাদেশ

আহসানউল্লাহ হত্যা মামলায় খালাসের রায় বহাল

আহসানউল্লাহ হত্যা মামলায় খালাসের রায় বহাল

আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। এর আগে, ১৫ জুন আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন ও ১১ আসামিকে খালাস দেন হাইকোর্ট।

খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৪ জুলাই পর্যন্ত খালাসের রায় স্থগিত করেন চেম্বার জজ। পরবর্তীকালে ওই মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত বাড়ান আপিল বিভাগ।

রোববার দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ‘নো অর্ডার’ বলে আদেশ দেয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যেহেতু আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের উপর কোনো আদেশ দেননি তাই হাইকোর্টের রায়ই বহাল থাকলো। তবে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

বিষয়:আহসানউল্লাহ মাস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…