চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসুন, আমরা মসজিদে এসে নামাজ আদায় করি: অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইন- অনন্ত জলিল

জনপ্রিয় চিত্রনায়ক, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল সবাইকে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ছেলেরা মসজিদে এসে আর মেয়েরা বাসায় নামাজ আদায় করুন।’ তিনি আরও বলেন, ‘আমি মুমিন বলেই আপনারা আমাকে দেখতে এসেছেন।’ নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে গত ১৮ আগস্ট থেকে তিন দিনের জামাতে অংশ নিচ্ছেন তিনি। এর ফাঁকে স্থানীয় ব্যবসায়ী ও আশেপাশের মানুষজনকে ইসলাম ও ধর্ম চর্চার দাওয়াত দেওয়ার সময় এসব কথা বলেন। এদিকে আজ ২০ আগস্ট রোববার স্থানীয় পশ্চিম মাসদাইর প্রাথমিক বিদ্যালয়ে যান, সেখানে ছাত্রছাত্রী আর শিক্ষকদের সঙ্গেও কথা বলেন তিনি।

গতকাল ১৯ আগস্ট শনিবার ‘ফাযায়েলে আমাল’ বই পড়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এরপর অনন্ত জলিলের কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এ ব্যাপারে আজ তিনি বলেছেন, ‘আমি কোনো কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয়, যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আল্লাহতায়ালা ভালো জানেন, কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমলের জন্য আল্লাহতায়ালার কাছে সব সময় দোয়া করতে থাকি। বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগের কাজ করতে সক্ষম হই।’

এর আগে এক ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘বন্ধুগণ, ইনশাল্লাহ্ আমি আসছি বাইতুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ; তিন দিনের তাবলিগে।’

অনন্ত জলিল তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন। গত ২৯ জুলাই রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের জামাতে অংশ নেন। এবার নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে অবস্থান করছেন। তিনি তার ভক্তদেরকেও এই জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে চলচ্চিত্রের রঙিন জগত ছেড়ে অনন্ত জলিলের হঠাৎ এই পরিবর্তন নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর। দেশের মিডিয়াগুলোর পাশাপাশি এখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছেন তিনি। দ্য ডেইলি মেইল, এএফপি, আরব নিউজ, দ্য গালফ নিউজসহ আরও কিছু সংবাদ মাধ্যম অনন্ত জলিলকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।

পশ্চিম মাসদাইর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে অনন্ত জলিল
পশ্চিম মাসদাইর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সঙ্গে অনন্ত জলিল
এই সেই ছবি
এই সেই ছবি
নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে সবার সঙ্গে অনন্ত জলিল
নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে সবার সঙ্গে অনন্ত জলিল
Reneta

সবাইকে দাওয়াত দিচ্ছেন অনন্ত জলিল। সেই ভিডিও: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিল
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT