চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফ ইকবালের কথায় ঈদে ঈশানের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৮, মে ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় গীতিকার আসিফ ইকবালের কথায় ঈদকে সামনে রেখে আসছে নতুন গান। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার এ সময়ের উদীয়মান জনপ্রিয় গায়ক ঈশান মিত্র।

গানের শিরোনাম ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’। গানচিল মিউজিকের এই গানটির সুর করেছেন কলকাতার বর্তমান সময়ের সেরা সুরকার জুটি অমিত-ঈশান এবং ভিডিওচিত্র নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

গানটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে আসিফ ইকবাল বলেন, বাঙালি অভিবাসীদের বাড়ি ফেরার তাড়না নিয়ে লেখা এই গান। সারা পৃথিবীতে যত অভিবাসী আছেন তাদের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬ষ্ঠ বৃহত্তম। এছাড়া দেশের ভেতরে যারা শহরকেন্দ্রিক তারাও একধরনের অভিবাসী। যার জন্য তাদের বাড়ি ফিরে যাওয়া নাড়ীর টানের মতই। এই জায়গাটাতেই বাংলাদেশ আলাদা।

তিনি বলেন, বৈশ্বিক অতিমারি এবং লকডাউনে আমাদের বাড়ি যাওয়ার যে প্রবণতা, এটা অনেকাংশেই বাধাগ্রস্ত হয়েছে, আমাদেরকে ঘরবন্দি করে ফেলেছে। আমরা প্রত্যেকেই মনে করি আমরা অভিবাসী এবং সেখান থেকেই ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’ গানের সমসাময়িকতা। ২০২০ সালে লকডাউনের সময় মনে হলো এই সময়টিকে ধারণ করার জন্য রেফারেন্স পয়েন্ট হিসেবে একটি গান থেকে যাওয়া উচিত এবং সে জন্যই গানটির ভিডিওচিত্রটি একদম অন্যভাবে ধারণ করা হয়েছে।

ঈশান মিত্র বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় গায়ক। তিনি বলিউডে প্রথম ‘পরি’ ছবিতে ‘মেরি খামোশি হ্যায়’ গানটি করেন ২০১৮ সালে যা খুবই জনপ্রিয় হয়।

‘আর পারছি না, কোথায় লুকাবো, সত্যি খুঁজে পাচ্ছি না’ বাংলাদেশে ঈশান এর প্রথম গান, ‘শেষ পর্যন্ত’ টেলিফিল্মে তিনি এই গানটি গেয়েছিলেন। তার গানগুলোর মধ্যে গানচিল ড্রামা ও সিনেমার প্রযোজনায় ‘কেন’ টেলিফিল্মে ‘আজ তুমি দূরের বলেই’ একটি বিপুল জনপ্রিয় গান।

Reneta

এছাড়াও ‘অদিত্যের মৌনতা’ নাটকের ‘কেন ভুলে যাই’, ‘বিদায় বোমকেশ’ ছবির ‘সন্ধ্যা নামার আগে’, ‘মন্টু পাইলট’ ছবির ‘ব্যথার শহর’ ও ‘বেড়াজাল’, ‘ড্রাকুলা স্যার’ ছবির ‘রাত পোহালে’ ও ‘আবার জন্ম নেবো’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

আসিফ ইকবাল জানান, ঈশান মিত্রের কণ্ঠে ‘বাড়ি যাবো বাড়ি যাচ্ছি’ গানটি আগামি রবিবার (৯ মে) রাত ৯টায় অবমুক্ত হবে গানচিল মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শোনা যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ, স্বাধীন-মিউজিক মোবাইল অ্যাপসগুলোতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ ইকবালকলকাতাগানজিপি মিউজিকটেলিফিল্মতানিম রহমান অংশুনাটকবলিউডমিউজিকলিড বিনোদনস্বাধীন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT