চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাদকে ‘কসাই’ বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
ইরানের ওপর নিষেধাজ্ঞা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কসাই বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে বহু প্রাণহানির ঘটনায় আসাদকে দায়ী করে এমন মন্তব্য ট্রাম্পের। সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা শেষ হওয়ার পরপরই এমন বক্তব্য আসলো।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর সমর্থন প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সর্বনিন্ম পর্যায়ে রয়েছে।

এর আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রায় দুই ঘণ্টার আলোচনায় বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যে মার্কিন পররষ্ট্রমন্ত্রী রয়েছেন রাশিয়া সফরে।

আলোচনা শেষে দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মন্তব্য করে পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত টিলারসন বলেন, এই অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে।

রাসায়নিক হামলার পর পরই সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র হামলার তীব্র সমালোচনা করে বরাবরের মতো বাশার সরকারকে সমর্থন দিয়ে আসা রাশিয়া।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত করার দাবি জানিয়ে প্রস্তাব রেখেছে এবং সেই তদন্তে যেন সিরিয়া সরকারই সহায়তা করে সেই দাবিও জানানো হয়। এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ফলে এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘যে সম্মান পেয়েছি তা ছিল টাকার চাইতেও বেশি’

পরবর্তী

‘ধারাভাষ্য কক্ষ ছেড়ে মাঠে চলে গিয়েছিলাম’

পরবর্তী

‘ধারাভাষ্য কক্ষ ছেড়ে মাঠে চলে গিয়েছিলাম’

নদীতে যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারপতির মৃতদেহ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT