চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসল চ্যালেঞ্জটা ব্যাটসম্যানদেরই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ঘরের মাঠের চেনা কন্ডিশন ছেড়ে এবার মিশন সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের ঘাসে ঢাকা সবুজ বাউন্সি উইকেটে। কীভাবে সামলাবে হঠাৎ হঠাৎ সেখানে খেলতে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যানরা? চম্পকা রামানায়েকে মানছেন সিরিজে আসল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে টাইগার ব্যাটসম্যানদের জন্যই। বোলারদের জন্য অবশ্য সুসংবাদ দিয়েছেন হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেস বোলিং কোচ।

উইকেটে সবুজ ঘাস থাকায় ঐতিহ্যগতভাবেই সাউথ আফ্রিকায় সুবিধা পেয়ে থাকে পেস বোলাররা। বাউন্স থাকায় উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য একরকম বধ্যভূমিই বলা চলে সেখানকার উইকেটগুলো। রামানায়েকে মনে করিয়ে দিলেন সেই কথাগুলোই।

বৃহস্পতিবার বিসিবিতে সংবাদকর্মীদের সামনে এসে বললেন, ব্যাটসম্যানদের জন্য নিউজিল্যান্ড সফরের মতই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে সাউথ আফ্রিকা সফর, ‘ওদের উইকেটে বেশ ঘাস থাকে। উপমহাদেশের দলগুলোর জন্য বেশ কঠিনই ওখানে ব্যাট করা। সিরিজটা নিউজিল্যান্ড সফরের মতই কঠিন হতে যাচ্ছে।’

নিউজিল্যান্ড সফরেই অবশ্য ব্যাটে দারুণ কিছু করেছিল বাংলাদেশ। টেস্টে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। সাকিবের ২১৭ রানের সঙ্গে অধিনায়কের ব্যাটে এসেছিল ১৫৯ রানের ঝলমলে ইনিংস। সে কথাও মনে করিয়ে দিলেন রামানায়েকে। সেটা অনুপ্রেরণা হতে বলে মনে করছেন এই লঙ্কান, ‘নিউজিল্যান্ডে ভালো কিছু ইনিংস ছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। তারা এখনও বেশ ভালো ফর্মে আছে। আশা করি সাউথ আফ্রিকাতেও ভালো করবে।’

পাশাপাশি বোলারদের জন্যও সুযোগ দেখছেন তিনি। ঘাস থাকায় টাইগার পেসাররা প্রোটিয়া ব্যাটম্যানদের চেপে ধরবে বলেই আশাবাদ রামানায়েকের, ‘ওখানে বোলাররা ভালো করবে। বোলিং করে স্বস্তি পাবে। দ্রুত কয়েকটা উইকেট তুলে নিতে পারলে, ওদের ব্যাটসম্যানরা কিন্তু চাপেই থাকবে।’

রামানায়েকের সঙ্গে সুর মিলিয়েছেন মিনহাজুর আবেদীন নান্নুও। রুবেল-মোস্তাফিজদের বিশ্বমানের বোলার উল্লেখ করে প্রধান নির্বাচক ভরসা রাখছেন ব্যাটসম্যানদের উপরও। যারা ফর্মে আছে, যারা নেই, রানে ফিরবে সকলেই; এমন আস্থা নান্নুর, ‘সেখানকার পিচ অনেক গতিময়, বাউন্সি উইকেটে খেলা হবে। আমাদের ব্যাটসম্যানদেরও সামর্থ্য আছে ভালো ইনিংস খেলার। বিশ্বমানের কাছাকাছি বোলার আছে আমাদের। অনভিজ্ঞতা কিছু আছে হয়ত, তবে যত খেলবে ততই তাদের পরিপক্বতা বাড়বে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT