রাজনীতি

আসন বণ্টনে ঐক্যফ্রন্টকে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি

আসন বণ্টনে ঐক্যফ্রন্টকে সর্বোচ্চ ছাড় দেবে বিএনপি

বিএনপির সঙ্গে শরিকদের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত না হলেও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানিয়েছেন, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৫০ থেকে ৫৫টি আসন দেয়া হবে।

জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপি সর্বোচ্চ ছাড় দেবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ২০ দলীয় জোটের জামায়াতে ইসলামীকে ২৫টি আর এলডিপিকে দেয়া হবে ৩ থেকে ৪টি আসন।

দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় বেশ উৎসাহ উদ্দীপনাতেই অংশ নিয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। তবে, বুধবার মনোনয়নপত্র জমার শেষদিন বেশিরভাগ নেতাই নিজে না এসে প্রতিনিধিদের পাঠিয়েছেন রিটার্নিং বা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

কৌশল হিসেবে প্রায় প্রতিটি আসনেই আছে একাধিক প্রার্থী। চূড়ান্তভাবে কে প্রার্থী হবেন সেটা জানার চেষ্টার পাশাপাশি কর্মীদের বেশি আগ্রহ শরিকদের কোন আসনগুলো ছেড়ে দেয়া হবে সে বিষয়ে। জানতে চাইলে ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

বিএনপির এই নীতিনির্ধারণী নেতা জানালেন, আরেকটু সময় নিয়ে ৮ তারিখের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা হবে। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নামও চূড়ান্ত করা হবে ওই সময়ের মধ্যে।

ব্যারিস্টার মওদুদ বলছেন, দল বা জোটের প্রার্থী বাছাই সমস্যা নয়, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:জামায়াতে ইসলামী বিএনপি ব্যারিস্টার মওদুদ আহমদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…