বাংলাদেশ

সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনাভাইরাস ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনোফার্মের করোনাভাইরাস ভ্যাকসিনের বোতল, সিরিঞ্জ ও অন্যান্য সরঞ্জাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে আসছে চীনের সিনোফার্মের বানানো ২০ লাখ ডোজ ভ্যাকসিন। ১৭ জুলাই রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এরপর একই দিন শেষে অর্থাৎ ১৮ জুলাই রাত ৩টায় একই ভ্যাকসিনের আরো ১০ লাখ ডোজ দেশে আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন।

এর আগে গত ৩ জুলাই সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসে বাংলাদেশে। তারও আগে চীনের কাছ থেকে ভ্যাকসিন উপহার পায় বাংলাদেশ।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস চীন ভ্যাকসিন সিনোফার্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…