আসছে সরাসরি ভিডিও সম্প্রচারের অ্যাপ

এখন থেকে ইউটিউবে একটি ভিডিও দেখার জন্য আপনাকে আপলোডের অপেক্ষা করতে হবে না। সেই সমস্যার সমাধানে নতুন অ্যাপ নিয়ে আসছে সনি।
সনির নতুন অ্যাপের সাহায্যে আপনি আপনার এক্সপেরিয়া স্মার্টফোন থেকে যে কোনো ভিডিও ইউটিউবে ও টুইচ সরাসরি আপলোড করতে পারবেন। ফলে এই চ্যানেলের মাধ্যমে সরাসরি উপভোগ করা যাবে যেকোনো আয়োজন।
সরাসরি ভিডিও সম্প্রচার মাধ্যম টুইচ সম্প্রতি সনির সাথে যৌথভাবে এই অ্যাপটি নিয়ে আসছে। অ্যাপটি দিয়ে ভিডিও মাধ্যমে সরাসরি মোবাইল গেমপ্লে প্রচার করতে পারবে ব্যবহারকারীরা। তবে অ্যাপটি এখন শুধুমাত্র কিছু এক্সপেরিয়া ডিভাইসে ব্যবহার উপযোগী হবে।
সনি এক্সপেরিয়া জেড৩+, জেড ৪ এবং জেড ৪ভির জন্য পাওয়া যাবে নতুন এই অ্যাপটি। পাশাপাশি এটা জেড ৪ ট্যাবলেটেও ব্যবহার উপযোগী। লাইভ স্ক্রিন স্ট্রিমিং নামে এই অ্যাপটির সাহায্যে দি ৪ ব্যবহারকারীরা যেকোনো খেলার ফুটেজও সরাসরি টুইচ বা ইউটিউবে আপলোড করতে পারবেন। অন্যরা সেটা দেখতে পারবেন।
স্ক্রিনের উপরের আস্তরণ দেখেই বোঝা যাবে কতজন মানুষ এই ভিডিও দেখছে বা এতে কমেন্ট করছে। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য আর একটি অপশনও থাকছে, কোনো ফুটেজ ডিভাইসে সঞ্চয় করে রাখার। যদি তিনি সেটাকে সরাসরি সম্প্রচার করতে না চান।






