চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে মৌসুমে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন ক্লাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা খুইয়েছে টানা দুবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবার শিরোপা হারালেও আগামীবার মুখ লুকিয়ে চুপ থাকবে না সিটিজেনরা, এমন মনে করছেন অলরেড কোচ ইয়ূর্গেন ক্লপ। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিকে মাথায় রেখে চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এ জার্মান কোচের।

ম্যানসিটি যে আগামীবার শিরোপা লড়াইয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়বে তা একেবারে অবধারিতই। চলতি মৌসুম বাদে আগের দুই মৌসুমে লিভারপুলের সঙ্গে বেশ জম্পেশ একটা লড়াই ছিল গার্দিওলার দলের। ২০১৮/১৯ মৌসুমে তো মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতে ম্যানসিটি। মৌসুমের শেষে তাদের পয়েন্ট ছিল ৯৯, আর লিভারপুলের ৯৮!

নিজেদের দুর্দমনীয় পারফরম্যান্স আর ম্যানসিটির হোঁচটে কাউকে পাত্তাও দেয়নি লিভারপুল। ৩০ বছরের খরা কাটিয়ে এবার ঘরে তুলেছে প্রিমিয়ার লিগ। সব ঠিক থাকলে এবার সর্বোচ্চ ১০০ পয়েন্ট অর্জনের সুবর্ণ সুযোগ তাদের সামনে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান পরিষ্কার ২৩ পয়েন্টের।

বৃহস্পতিবার এই অর্জন মাথায় রেখেই ম্যানসিটির মাঠে খেলতে যাবে লিভারপুল, আর নিজেদের মাঠে তাদের গার্ড অব অনার দেবে গার্দিওলার দল। গার্ড অব অনার দেয়া ম্যানসিটি যে আগামী মৌসুমে তেঁতে থাকবে সেটা ভালোই বুঝতে পারছেন ক্লপ।

‘মানুষ যাই বলুক না কেনো, সেটা আগামী মৌসুমের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ আমাদের নিশ্চিতভাবে তৈরি হতে হবে।’

‘আমরা দেখছি যে ইউনাইটেডও উঠে আসছে। লোকে ভাবছে তাদের বুঝি কোনো সুযোগ নেই, কিন্তু তাদের একাধিক খেলোয়াড় আছে যারা নিঃসন্দেহে দারুণ এবং আরও ভালো করবে। এটা নিশ্চিত যে তারা আগামী মৌসুমে পিছিয়ে থাকবে না এবং একই বিষয়টা খাটে চেলসির ক্ষেত্রেও।’

ক্লপ বললেও আগামী মৌসুমটা যে ম্যানসিটির জন্য ভালো যাবে না তা নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগে দুই বছরের নিষেধাজ্ঞা আছে, মৌসুম শেষে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন মাঝমাঠে নির্ভরতার প্রতীক ডেভিড সিলভা। এরইমধ্যে বায়ার্ন মিউনিখে পাড়ি জমানোর ঘোষণা দিয়েছেন ফরোয়ার্ড লেরয় সানে। রক্ষণে ভিনসেন্ট কোম্পানির যোগ্য বিকল্প হাতড়ে বেড়ানো আর আয়মেরিক লাপোর্তের লম্বা চোট বেশ ভোগাচ্ছে গার্দিওলাকে। মূল কথা, আগামী দুই মৌসুম দলে এক ভাঙাগড়ার মধ্যে দিয়ে যেতে হবে সিটিকে।

খেলোয়াড়রা দল ছাড়লেও তাদের যোগ্য বিকল্প গার্দিওলার হাতে আছে বলেই মনে করেন ক্লপ, ‘ডেভিড সিলভা কখনোই আমার দলে খেলেনি ঠিক আছে, তবে সে যখন থেকেই খেলা শুরু করেছে, তার খেলা দেখতে আমার ভালো লাগে। তার বিকল্প হিসেবে বের্নার্দো সিলভা, ফিল ফোডেন, ইলকায় গোয়ান্দোকানরা দারুণভাবে মানিয়ে যাবে।’

‘আর তারা খেলোয়াড় হারায় না, খেলোয়াড় পরিবর্তন করে। এখনো অনেক বিশ্বমানের খেলোয়াড় তাদের আছে, আর তাদের থামানোও যাবে না।’

ট্যাগ: ইপিএল-২০২১ইংলিশ প্রিমিয়ার লিগক্লাপগার্দিওলাচেলসিম্যানইউম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরনো কেচ্ছার নতুন জীবন, অবাক বিসিসিআই আকসু প্রধান

পরবর্তী

মাস্ক পরলে আমাকে ওয়েস্টার্ন হিরো ‘লোন রেঞ্জার‘ এর মতো দেখায়: ট্রাম্প

পরবর্তী

মাস্ক পরলে আমাকে ওয়েস্টার্ন হিরো ‘লোন রেঞ্জার‘ এর মতো দেখায়: ট্রাম্প

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭, মৃত ১৯২৬

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT