ডোনাট, এক্লেয়ার, কাপকেক, ব্লুবেরি, জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডুইচ, জেলিবিন, কিটক্যাট, ললিপপ। খাবারের নামেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনগুলোর নামকরণ করে থাকে সার্চ জায়ান্ট গুগল।
এবার অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ‘মার্শম্যালো’ আনছে গুগল। ধারণা করা হচ্ছিলো, গুগলের পরবর্তী অ্যান্ড্রয়েড ফোনের নতুন ভার্সনের নাম হবে ইংরেজি ‘এম’ অক্ষরটি দিয়ে।
নিজেদের অ্যান্ড্রয়েড টুইটারে একটি ভিডিও পোস্ট করে গুগল। সেখানে পরবর্তী অ্যান্ড্রয়েড ভার্সনের সম্ভাব্য নামগুলো দেওয়া হয়। অতি অবশ্যই সেগুলোর সবগুলোই খাবারের নামে এবং ‘এম’ অক্ষর দিয়ে শুরু।
ম্যাকাডেমিয়া ব্রিটেল, মুন পাই, ম্যাডেলিন, মলটেন চকলেট কেক, মার্সম্যালো, ম্যাকারুন, মুসি, মোচা, ম্যাপল সিরাপ। এসব নামই উঠে এসেছে সম্ভাব্য নামকরণের তালিকায়। ছিলো ভারতীয় খাবার ম্যাঙ্গো লাচ্ছির নামও।
গুগলারস ন্যাট অ্যান্ড লোয়ের বানানো এই ভিডিওতে দেখা যায় একজন কর্মী অ্যান্ড্রয়েড মাসকটের মূর্তিকে আকার দেওয়ার কাজ করছে।
আসছে অক্টোবর-নভেম্বর নাগাদই ফোনটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।






