চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘বীর’-এর ফার্স্টলুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত ছবি ‘বীর’-এর শুটিং শুরুর প্রথমদিন থেকে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। সে কারণে ‘বীর’ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে! ৫০ শতাংশের বেশি শুটিং হলেও অফিসিয়ালি কোনো স্থিরচিত্র কিংবা লুক প্রকাশ করা হয়নি।

এবার জানা গেল, অফিসিয়ালি ‘বীর’-এর ফার্স্টলুক আসছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ‘বীর’-এর ফার্স্টলুক প্রকাশ করা হবে জানিয়েছেন শাকিব খান।

তিনি জানান, এটি তার প্রযোজিত তৃতীয় ছবি। এর আগে প্রযোজিত ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’ ছবি দুটি সাফল্য পেয়েছে। তাই ‘বীর’-এর সাফল্য নিয়েও উদ্দীপনার কমতি ছিল না। বলেন, যত্নশীল হয়ে কাজ করে যাচ্ছি। আগামী ঈদের আগেই ‘বীর’ মুক্তি পাবে।

শুধুমাত্র ‘বীর’-এর জন্য প্রস্তুত হতে মাস দেড়েক সময় নিয়েছেন শাকিব। তার মতে, ‘বীর’-এর গল্পটাই এমন যে তাকে প্রস্তুত হতে বাধ্য করেছে। বলেন, ‘বীর’ দেশপ্রেমের ছবি। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শক বুঝতে পারবেন।

এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ পরিচালনা করছেন কাজী হায়াৎ। এটি কিংবদন্তি এই নির্মাতার ৫০ তম ছবি। সহযোগী প্রযোজক এমডি ইকবাল। ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। আরও আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসকাজী হায়াৎবীর সিনেমামিশা সওদাগরশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ‘মানুষের বাগান’

জুলাই ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT