চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ফাহমিদা নবীর ‘কারিগরি’র অ্যালবাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৭
বিনোদন
A A
ফাহমিদা নবী

ফাহমিদা নবী

‘কারিগরি পুরোপুরিভাবেই একটি অলাভজনক উদ্যোগ। আসলে আমার স্বপ্ন, ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ গান শেখার স্কুল দেওয়ার। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছি।’ বললেন ফাহমিদা নবী। তিনি আরও বলেন, ‘ওয়ার্কশপে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের শুধু গান না, নিজেদের কণ্ঠ, আত্মবিশ্বাস জাগানোসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি।’

ফাহমিদা নবী তার ভয়েস গ্রুমিং সেন্টার ‘কারিগরি’র যাত্রা শুরু করেন ২০০৭ সালে। এরপর এখান থেকে অনেক ছেলেমেয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মধ্য থেকে ১১ জনকে নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন। অ্যালবামের নামও ‘কারিগরি’। এখানে গান গেয়েছেন পুতুল, মুন্নী, জেসিমা, দৃষ্টি, ফাহমিদা আহমেদ, ফারজানা, সীমা, অনন্যা, কদর, পিলু ও রাজীব। অ্যালবামটিকে আরও সমৃদ্ধ করেছে ফাহমিদা নবীর একটি গান।

‘কারিগরি’র গান ১২টি। এর মধ্যে ১০টি গানের সুর আর সবকটি গানের সংগীতায়োজন করেছেন সজীব দাস। অডিও সিডির পাশাপাশি অনলাইনে গানগুলো প্রকাশ করবে ফাহমিদা নবীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আনমল।

১২ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।

কারিগরিতে তিন মাসব্যাপী প্রশিক্ষণে আগ্রহী বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অংশ নিচ্ছেন। এখানে গান শেখানোর পাশাপাশি আরও বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাহমিদা নবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT