তথ্যপ্রযুক্তি

আসছে ‘পেপসি’ স্মার্টফোন

আসছে  ‘পেপসি’ স্মার্টফোন

জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান পেপসিকো এবার বাজারে আনছে পেপসি স্মার্ট ফোন।

এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পেপসি একটা সংস্থাকে ফোনটি তৈরী করতে বলেছে।

স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে পেপসি পি ১। অ্যান্ড্রয়েডের ললিপপের ৫.১ ভার্সনে চলবে সেটটি। ৫.৫ ইঞ্চির ডিসপ্লে সম্বলিত সেটটিতি রয়েছে ২ গিগা বাইট র‌্যাম ও ১৩ মেগা পিক্সেল ক্যামেরা।

পেপসির মুখপাত্র জানিয়েছে, আগামী ২০ অক্টোবর চায়না বাজারে ছাড়া হবে হ্যান্ডসেটটি।

বাংলাদেশী টাকায় মোবাইলটির দাম পড়বে প্রায় সাড়ে ষোলো হাজার টাকা।

বিষয়:পেপসি স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…