অপরাধ

সৎ বাবার সহযোগিতায় তরুণী মেয়ে গণধর্ষণের শিকার

গণধর্ষণ

আশুলিয়ার জিরাবোতে সৎ বাবার সহযোগিতায় তরুণী মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সৎ বাবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে। এর আগে ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া আসামীরা হলো: মো. সজিব হাওলাদার, মামুন মিয়া, নুরে আলম, হাবিব ও সৎ বাবা তাইজুল ইসলাম।

পুলিশ জানায়: গতকাল দুপুরে খালার অসুস্থতার কথা বলে তরুণীকে কৌশলে সৎ বাবা তাইজুলের সহযোগিতায় জিরাবোতে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে তাকে গণধর্ষণ করে ৪ বখাটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:গণধর্ষণ গণধর্ষণের শিকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…