রাজধানী ঢাকার উপকণ্ঠে আশুলিয়ার নয়ারহাট চৌরাবাড়ি এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
শনিবার দিবাগত রাত ১টার পর বাড়িটি ঘিরে ফেলা হয়। উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন জঙ্গিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে দুই কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
পরে নিজেরা সতর্ক অবস্থান নিয়ে বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
র্যাবের র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, লোকেশন অনুযায়ী র্যাব ওইসব এলাকা ঘিরে রেখেছে। ঘিরে রাখা বাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করলে র্যাবও পাল্টা গুলি ছুড়ে।
“রোববার সকালে গুলির সঙ্গে কয়েকটি বোমারও বিস্ফারণ ঘটেছে।”
তিনি আরও বলেন, তাদেরকে আত্মসমর্পণ করাতে প্রক্রিয়া চলছে। আমরা এখন অপেক্ষা করছি তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়। সামগ্রিকভাবে র্যাব চেষ্টা করবে তাদের আত্মসমর্পণ করাতে। এরইমধ্যে বোমা নিষ্ক্রিয়কারী দল ঢাকা থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে।
শেষ খবর পর্যন্ত ভিতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকিং করা হচ্ছে। তবে বাড়ির ভিতরে কতজন জঙ্গি অবস্থান করছে সে বিষয়ে জানা যায়নি।
আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িতে ভাড়া নেয় বলে জানিয়েছে র্যাব। বাড়ির মালিককে অাটক করা হয়েছে।








