চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি, নিহত ৮

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৫২ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় দিনে দুপুরে ব্যাংক ডাকাতির সময় ডাকাতদের গুলিতে ব্যাংক ম্যানেজারসহ ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন। পরে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়, আহত হয় আরেক ডাকাত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল ও প্রাইভেটকারে এসে একদল সশস্ত্র ডাকাত দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ কমার্শ ব্যাংক এর কাঠগড়া বাজার শাখায় ঢুকে পড়ে। আতঙ্ক ছড়াতে প্রথমেই তারা হাতবোমা ও পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

ডাকাতদের গুলি ও বোমায় বাংক কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ব্যাংক ম্যানেজার ওয়ালীউল্লাহ, নিরাপত্তা কর্মী ইব্রাহিম, গ্রাহক সাহাবুদ্দিন পলাশ ও মুনির এবং ঝাল মুড়ি বিক্রেতা নুরুজ্জামান মারা যান। পরে মারা যান আরও দু’জন।

Banglabid

আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডাকাতির ঘটনা জানতে পেরে স্থানীয়রা ধাওয়া দিয়ে মোটরসাইকেল আরোহী দুই ডাকাতকে ধরে ফেলে। গণপিটুনিতে তাদের একজন মারা যায়, আহত হয় আরেক ডাকাত।

ধরা পড়া ডাকাতদের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা পাওয়া যায়। ব্যাংক থেকে ওই পরিমাণ টাকাই লুট হয়েছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Reneta

ডাকাতদের কাছ থেকে তিনটি উচ্চ ক্ষমতার বোমা এবং সঙ্গে থাকা মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

ব্যাংক শাখাটির ভেতরেও অবিস্ফোরিত বোমা  পাওয়া যায়। উদ্ধার করা তাজা বোমা নিস্ক্রিয় করার চেষ্টা করছেন বোমা নিষ্ক্রিয়কারী দল।

পুলিশের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, নাশকতা ঘটানোর উদ্দেশ্যেই এই ডাকাতি বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। 

গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার ওবায়দুল হক বলেন, আপাত: দৃষ্টিতে মনে হচ্ছে অস্ত্রধারীরা হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই ব্যাংকে এসেছিলো। তবে শুরুতে ডাকাতির ঘটনা হিসেবে  বিবেচনা করে তারা তদন্ত শুরু করেছেন।

গোয়েন্দারা সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছেন। তাতে দেখা গেছে, তিনজন ব্যাংকটিতে ঢুকেই গুলি ছুঁড়তে শুরু করে। এ কারণে হত্যাকাণ্ডই মূল টার্গেট ছিলো বলে গোয়েন্দারা মনে করছেন।

একসময়ের রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ কমার্স বাংক এখন বেসরকারি মালিকানায় থাকলেও সরকারের কিছু শেয়ার এখনও আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুলিয়াব্যাংক ডাকাতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার প্রবৃদ্ধি দু’ শতাংশ কমেছে

পরবর্তী

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

পরবর্তী

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

শিশুরাও ব্যথা পায় বড়দের মতই

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT