চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে আশুলিয়ায় শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আঁখি মনি(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে পুড়ে গেছে দুটি বাড়ির প্রায় ১২টি কক্ষ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়ার রুপায়ন মাঠ সংলগ্ন এলাকার হানিফ ও হুমায়ুন কবিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখি মনি লালমনিরহাটের বনগ্রাম এলাকার রফিকুল ইসলামের মেয়ে। সে তার পোশাক শ্রমিক বাবা মার সাথে ওই এলাকায় বসবাস করতো।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কর্মজীবী বাবা-মায়ের ৩ বছরের শিশু আঁখি মনি তাদের টিনশেড ঘরে অন্য দুই শিশুর সাথে খেলা করছিল। এসময় হঠাৎ তাদের পাশের ঘরে রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে।

নিমিষেই কয়েকটি ঘরে আগুন লাগে। দুই শিশু ঘরে থেকে বের হতে পারলেও আঁখি ভয়ে খাটের নিচে লুকায়। সেখানেই আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র কর্মকর্তা জিহাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনবিস্ফোরণমৃত্যুশিশুসিলিন্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT