আদালত

আশুলিয়ায় লাশ পোড়ানো: কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ সদস্যদের জড়িত, কারাগারে পাঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগে কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মো: মুকুল চোকদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এসময় ট্র‍্যাইব্যুনালে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে গত ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন। সেই সাথে আগামী ২৬ জানুয়ারি এদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও হাজিরের নির্দেশ দেয়া হয়।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশ মানবতাবিরোধী অপরাধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…