চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুরায় সুবিন্যস্ত ও সমন্বিতভাবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
আশুরা-ডিএমপি কমিশনার-নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র আশুরা উপলক্ষে অতীত অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতি ও গোয়েন্দা রিপোর্ট পর্যবেক্ষণ করে সুবিন্যস্ত ও সমন্বিতভাবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আশুরায় নিরাপত্তাজনিত কোন সুনির্দিষ্ট হুমকি নেই। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন টিম প্রস্তুত থাকবে।

পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার দুপুরে হোসেনি দালান ইমামবাড়া এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ৭ মহররম থেকে ১০ মহররম পর্যন্ত রাজধানীর হোসেনি দালানসহ বিভিন্ন ইমামবাড়ায় ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে। সেসব অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। হোসেনি দালানের চারপাশে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হলে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে সবাইকে তল্লাশি করা হবে। যে কোন জরুরি অবস্থা মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে।

চারপাশের এলাকা কর্ডন করে রাখা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অনুষ্ঠানের আগে এসবি’র সুইপিং টিম ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে প্রত্যেকটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

তাজিয়া মিছিল যে পথে যাবে সেসব সড়কের আশপাশের ভবনগুলোর ছাদে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রাতে যেসব স্থানে মিছিল হবে সেখানেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। শোক মিছিলের জন্য বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, মিছিলের মাঝে যেন কোন ফাঁকা না থাকে সে বিষয়ে সতর্ক থাকবে পুলিশ। মিছিল শুরু হওয়ার পর পথিমধ্যে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। মিছিলে অংশ নিতে হলে সবাইকে শুরুতে এসে তল্লাশি শেষে অংশ নিতে হবে।

মিছিলে কোন ধরনের ব্যাগ, টিফিন ক্যারিয়ার, ছুরি-কাঁচি, বর্শা বহন করতে পারবে না।

অনুষ্ঠানে আতশবাজি নিরুৎসাহিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন: আতশবাজি, ঢাক-ঢোল, আগুন খেলাসহ যেসব কার্যক্রম নিরাপত্তার জন্য হুমকি, সেসব কিছুকে নিরুৎসাহিত করা হয়েছে। মিছিলে ১২ ফুটের বড় নিশানা নিষিদ্ধ করা হয়েছে।

বড় কাটরা থেকে যে মিছিল বের হয় সেখানে শক্তি প্রর্দশনের পাঞ্জা লড়াই হয়ে থাকে। খেলাটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ইমামবাড়ায় পাইকরা যেন দৌড়ে ঢুকে পড়তে না পারে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘নিরাপত্তায় এখনো সুনির্দিষ্ট কোন হুমকি নেই। তারপরেও আমাদের কাউন্টার টেরোরিজম, আইইডি কর্মকর্তারা কাজ করছেন। সব পরিস্থিতি পর্যালোচনায় আমরা সতর্ক রয়েছি।’

ডিএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা ও সরকারের জরুরি সেবা সমন্বয়ে একটি সফল অনুষ্ঠান আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

ট্যাগ: আশুরাডিএমপি কমিশনারপবিত্র আশুরামহররমসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশ

পরবর্তী

দেশে রোষের মুখে লঙ্কানরা

পরবর্তী

দেশে রোষের মুখে লঙ্কানরা

সীমানা বিরোধ, পিছিয়ে উড়িরচর!

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT