চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা জাগিয়ে পারল না বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

স্লগ ওভারের বোলিং ডোবাল বাংলাদেশকে। আশা জাগিয়ে শেষের অনিয়ন্ত্রিত বোলিংয়ে ছুটে গেল টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে স্বাগতিকদের দেয়া ১২৮ রানের লক্ষ্য বাবর আজমের দল তাড়া করে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখে।

সাকিব-তামিম-মুশফিকদের ছাড়াই পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। শেষ ৩ ওভারে সফরকারীদের দরকার ছিল ৩২ রান। ১৮ ও ১৯তম ওভারে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম মিলে দেন ৩০ রান। তাতে হাতছাড়া হয়ে যায় ম্যাচ।

শেষ ওভারে যখন ২ রান দরকার, তখন বোলিংয়ে আনা হয় আমিনুল ইসলাম বিপ্লবকে। প্রথম বল ডট করলেও দ্বিতীয় বলে সাদাব খান বিশাল এক ছক্কায় খেলা শেষ করে দেন। এই লেগিকে আগে বোলিংয়ে না আনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব। মূল বোলার হিসেবে বিপ্লব খেললেও অধিনায়ক নিজেই করেন ৩ ওভার।

শাদাব ১০ বলে ২১ ও মোহাম্মদ নেওয়াজ ৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ফখর জামান ও খুশদিল শাহ উভয়েই ৩৪ রানের ইনিংস খেলে যান।

অথচ বোলিংয়ে কী শুরুটাই না করেছিল বাংলাদেশ। ২৪ রানে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। শেষের নির্বিষ বোলিংয়ে ডুবে যায় আশার তরী। ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার।

তাসকিন আহমেদ ৪ ওভারে ২১ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Reneta

শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ৬১৮ দিন মিরপুরের গ্যালারিতে ফিরে টাইগারভক্তদের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ১২৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৩৪ বলে ৩৬ ও নুরুল হাসান সোহান ২২ বলে ২৮ রানের ইনিংস খেললে একশ পেরোয়।

শেষে শেখ মেহেদী হাসানের ২০ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে সংগ্রহ আরেকটু বড় হয় স্বাগতিকদের। শেষ বলে তাসকিন আহমেদ বিশাল এক ছক্কা মারেন। ৩ বলে ৮ রান করে থাকেন অপরাজিত। ২০ ওভারে স্বাগতিকরা হারায় ৭ উইকেট।

বাংলাদেশের তিন ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। পাকিস্তান পেসার হাসান আলি নেন ৩ উইকেট। মোহাম্মদ ওয়াসিম নেন ২ উইকেট। শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ নেন একটি করে।

শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভুগিয়েছে পাওয়ার প্লে। নতুনদের নিয়ে পথচলার শুরুতে একদম এলোমেলো ছিল টিম টাইগার্স। বাংলাদেশ প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৫ রান।

দ্রুতই ফিরে যান নিয়মিত ওপেনার নাঈম শেখ (১)। টি-টুয়েন্টিতে অভিষিক্ত সাইফ হাসানও হতাশা করেন। ফেরেন ১ রান করে।

অনেকদিন পর টি-টুয়েন্টি দলে ফেরা নাজমুল হোসেন শান্ত টিকতে পারেননি বেশিক্ষণ। ৭ রান করে বিলিয়ে আসেন উইকেট। ১৫ রানে তরুণ তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। অধিনায়ক মাহমুদউল্লাহ ৬ রান করে ফেরেন দলীয় পঞ্চাশের আগেই।

বিপর্যয় কাটিয়ে দলকে রানে রাখেন আফিফ-সোহান। আর শেষে তাসকিন ও মেহেদী ঝড়ে বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি। কিন্তু শেষের বোলিংয়ে সকলের নাম লেখা থাকল হারের খাতাতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT