বিনোদন

আশাবাদের গান ‘ভালো থাকো বাংলাদেশ’

বাংলাদেশের বিভিন্ন মানুষজনের ছবি, কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র ও শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশাবাদের গান ‘ভালো থাকো বাংলাদেশ’ এর প্রচারমূলক ছবি, যেখানে বিভিন্ন বয়সের মানুষজনের ছবি ও বাংলাদেশের মানচিত্র রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা নববর্ষ শুরুর বিশেষ মুহূর্তে কল্যাণময় ভবিষ্যতের প্রত্যাশায় প্রকাশ পেয়েছে নতুন গান ভিডিও। ‘ভালো থাকো বাংলাদেশ’- শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের তারকা শিল্পী সহ অভিনেতা-অভিনেত্রীরাও।

গান ভিডিও নির্মাণে শিল্পীদের পাশাপাশি বাংলালিংক-কে সহায়তা করেছে সরকারের এটুআই প্রোগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি।

গানের কথা লিখেছেন গীতিকার রাসেল মাহমুদ ও সুর দিয়েছেন সুরকার আরাফাত মহসিন নিধি। জনপ্রিয় অভিনয়শিল্পী মিথিলা, মম, সাবিলা নূর, মারিয়া নূর, নাঈম, মনোজ , সজল ও মোর্শেদ মিশু এবং দেশখ্যাত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, কনা, শুভ, এলিটা করিম, নিধি, নন্দিতা ও তূর্য ঘরে বসেই এই গান ভিডিওতে অংশগ্রহণ করেছেন।

দর্শকরা বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম পেজ ভিজিট করে গান ভিডিওটি উপভোগ করতে পারবেন।

গানটি নিয়ে বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সবাই এখন এক সঙ্কটপূর্ণ পরিস্থিতি পার করছি। এই পরিস্থিতির মাঝে সকলকে আশাবাদের এই গানের মাধ্যমে উৎসাহিত করার উদ্দেশ্য নিয়ে আমরা গানের এই ভিডিওটি তৈরি করেছি। নববর্ষের এই বিশেষ মুহূর্তে আমি আশা করি, সবার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অচিরেই আমরা সংকট দূর করে সুদিনে ফিরতে সক্ষম হবো।

বিষয়:এলিটা করিম কনা করোনাভাইরাস নন্দিতা নাঈম বাপ্পা মজুমদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…