চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুল-তাসামুলের সেঞ্চুরি, নাফীসের আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহাম্মদ আশরাফুল ও তাসামুল হকের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে মৌসুমের তৃতীয় জয়ের দেখা পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। জোড়া সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের দেয়া ২৫৩ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৮ বল হাতে রেখেই টপকায় দলটি।

আশরাফুল ১০২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এবারের লিগে ডানহাতি ব্যাটসম্যানের এটি দ্বিতীয় সেঞ্চুরি। ১৩৬ বলের ইনিংসে আশরাফুল চার মেরেছেন ১০টি।

ব্যাটিংয়ে নেমে ২১ রানে প্রথম উইকেট হারায় কলাবাগান। ওপেনার তাসামুলের সঙ্গে জুটি গড়েন আশরাফুল। জুটি যখন ভাঙে তখন জয় কেবল সময়ের অপেক্ষা। দ্বিতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন  দুই ডানহাতি ব্যাটসম্যান। ১১৫ বলে ১২ চারে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন তাসামুল।

শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নিয়েছেন রাজা আলি দার।

দুই সেঞ্চুরির ম্যাচে এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অগ্রণী ব্যাংকের ওপেনার শাহরিয়ার নাফীস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় অগ্রণী ব্যাংক। আজমীর আহমেদ ও শাহরিয়ার নাফীস ওপেনিং জুটিতে যোগ করেন ১২৮ রান। দুর্দান্ত শুরুর পরও অবশ্য বড় রানের পুঁজি পায়নি দলটি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে তারা।

Reneta

৯৯ রান করে মাহমুদুল হাসানের বলে স্টাম্পড হন নাফীস। ১২৫ বলের ইনিংসে ছিল ১৪ চার ও একটি ছক্কার মার। আজমীর করেন ৬৬ বলে ৫৮ রান। ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

তৃতীয় সর্বোচ্চ ২০ রান আসে জাহিদ জাভেদের ব্যাটে।

আকবর-উর-রহমান তিনটি উইকেট নেন। মুক্তার আলী ও মাহমুদুল হাসান নেন দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল ও নাহিদ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT