আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে আবারও ইসরায়েলি হামলা

ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি সেনারা আল-আকসা মসজিদে নিরাপত্তা রক্ষার জন্য মোতায়েন, উত্তেজনা বৃদ্ধি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

আল-জাজিরা জানায়, শুক্রবার ওই হামলায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি আহত হয়েছে। যার মধ্যে তিনজন সাংবাদিকও ছিলেন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজের পর মসজিদ কম্পাউন্ডে পুলিশ ঢুকে রাবার বুলেট ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

গত সপ্তাহেও সেখানে সহিংসতা ঘটে। ওই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আরব লীগ। আরব লীগের পররাষ্ট্র মন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করা উচিত। নিরস্ত্র মুসল্লিদের ওপর হামলা বিশ্বে সহিংসতা উস্কে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বিষয়:আল-আকসা মসজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…