‘আল্লাহ মেহেরবান’ গানটির কথা বদলে যাচ্ছে— জানালেন নুসরাত ফারিয়া। এ সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া’র সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের।
তিনি বলেন, ‘আল্লাহ মেহেরবান’ গানটি নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, সেটা সবচেয়ে বেশি ফেইস করতে হয়েছে তাকেই। অথচ ওটা ছিলো টিমওয়ার্কের ফসল। চ্যানেল আই অনলাইনের সাথে তিনি আরও নানা বিষয়ে কথা বলেন।
নুসরাত ফারিয়া আরো বলেন, ‘আমি মনে করি একজন আর্টিস্ট শুধু তার সিনেমার সাফল্য ভোগ করবে, সমানভাবে তাকে বদনামটাওতো ভোগ করা উচিত। আমার মনে হয়, তেমনি বেড পজিশনটা গেছে আমার এই গান নিয়ে। আমার গানটা নিয়ে যে কেওয়াজটা তৈরি হয়েছিলো সেটার জন্য আমাকেই বেশি বদনামের ভাগিদার হতে হয়েছে। বাট ইটস ওকে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হয়তো দর্শকদের আমরা সেইভাবে ফিলটা বোঝাতে পারিনি, আমরা যেভাবে মেসেজটা দিতে চেয়েছিলাম সেভাবে অডিয়েন্সের হার্ট ছুঁয়ে যেতে পারিনি। ইন্টেনশনালি আমাদের কাউকেই ধর্মীয়ভাবে আঘাত করার ইচ্ছাই ছিলো না।’
উল্লেখ্য জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে মুছে দেয়া হয়েছে তুমুল বিতর্কিত ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের গানটি। এর আগে গানটি সরিয়ে নিতে আইনি নোটিশে বলা হয়, আল্লাহর নামে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ প্রদর্শন করে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে দাবী করা হয়।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:








