চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব বিতর্কে ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় মুসকান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মুসকান খান হিজাব বিতর্কে ভিডিও ভাইরাল, জনতার মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা মুসকান খান নামের এক ছাত্রী হাঁটার সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে ধরে হিজাববিরোধী স্লোগান দিতে থাকার ভিডিও ভাইরাল হয়েছে। আলোচনায় এসেছেন ওই ছাত্রী।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্দিয়া প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে।

ভিডিওতে দেখা যায়, গেরুয়া ওড়না পরিধান করা একদল তরুণ “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে তার দিকে এগিয়ে যায়। কিন্তু হিজাব পরা মুসকান ভয় না পেয়ে তাদের মাঝখান দিয়ে হেঁটে যান। সেসময় সে “আল্লাহু আকবার” স্লোগান দিয়ে কলেজে প্রবেশ করেন। কলেজ কর্তৃপক্ষ তাকে সরিয়ে নেন।

এনডিটিভিকে মুসকান জানায়, তরুণদের মধ্যে ১০ শতাংশকে সে চেনে। বাকিরা বহিরাগত বলে ধারণা তার।

মুসকান আরও বলেন, “তারা আমাকে কলেজে প্রবেশ করার অনুমতি দিচ্ছিল না, শুধুমাত্র আমি বোরখা পরিধান করে থাকায়। তারা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকায় আমিও প্রতিবাদ স্বরূপ আল্লাহু আকবার স্লোগান দিয়েছি। পরে প্রিন্সিপাল এবং কলেজের অন্যান্য শিক্ষকরা এসে আমাকে তাদের থেকে দূরে সরিয়ে নেয়।”

‘শিক্ষা আমাদের অগ্রাধিকার। তারা আমাদের শিক্ষা ধ্বংস করছে।’ বলে প্রতিবাদও করেন মুসকান।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করার পর।

আন্দোলনের কারণে তিন দিনের জন্য স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে কর্ণাটকে।

ট্যাগ: কর্ণাটকে হিজাব আন্দোলনহিজাব বিতর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোপারার জরিমানা, সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট

পরবর্তী

উদ্ভিদজাত মাংসের প্রচার করবেন বিরাট-আনুশকা

পরবর্তী

উদ্ভিদজাত মাংসের প্রচার করবেন বিরাট-আনুশকা

ইন্টার মিলান ফুটবল খেলোয়াড় মাঠে বলের সঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রোজোভিচকে পেতে ভালোই টেক্কা দিচ্ছে বার্সা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT