চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লামা শফীর লাশ উত্তোলনের প্রয়োজন নেই: পিবিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার তদন্তে তার লাশ কবর থেকে উত্তোলনের প্রয়োজন হবে না বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল মঙ্গলবার হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করে মামলটির তদন্তের দায়িত্বে থাকা পিবিআই।

সেখানে পিবিআইয়ের চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. ইকবাল সাংবাদিকদের বলেন, ‘যে আর্জি করা হয়েছে সেখানে লাশ তোলার মতো কিছু নেই। অবহেলাজনিত মৃত্যুতে ৩০৪ ধারায় মামলা। সেখানে দেহে আঘাত থাকার মতো কিছু নাই।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসার পরিদর্শনে আসেন পিবিআইয়ের তদন্ত টিমসহ সিনিয়র কর্মকর্তারা। তারা সেখানে তিন ঘণ্টা ধরে অবস্থান করেন।

পিবিআইয়ের এসপি মোহাম্মদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ-আল-মাসুম, এএসপি (ডিএসবি) মোহাম্মদ নাজমুল, মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. মনির হোসেন, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাটহাজারী মাদ্রাসা এবং ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা।

Reneta

হাটহাজারীতে জুনাইদ বাবুনগরীসহ ১৫ জনের এবং বাবুনগর মাদ্রাসায় আরও ১২ জনের সঙ্গে কথা বলে পিবিআই টিম।

হাটহাজারীতে তদন্তকারী কর্মকর্তারা জুনায়েদ বাবুনগরী সঙ্গে মামলার বিষয়ে কথা বলেন।

সে সময় মাদ্রাসার পক্ষ থেকে পরিচালন কমিটির সদস্য মাওলানামা শেখ আহমদ, মাওলানা ইয়াহিয়া, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ওমর মেখলী, বাবুনগরীর খাদেম ইনামুল হাসান ফারুকী, মো. জুনায়েদ ও মাদ্রাসার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর শাহ আহমদ শফী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর তিন মাস পর গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ আদালতে তাকে মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। পাশাপাশি এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এ মামলায় হেফাজত নেতা মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজীসহ সুনিদিষ্ট নেতাকর্মী ছাড়াও অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লামা শফী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT