চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ‘মিস ইন্ডিয়া রানার্স আপ’ মান্য সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

গত ৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে আয়োজিত হয়েছে ভিএলসিসি ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া-২০২০ গ্র্যান্ড ফিনালে। যে অনুষ্ঠানে ‘সেরা সুন্দরী’ হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের সেরা তিন সুন্দরীর নাম।

যদিও সেরার মুকুটটি উঠেছে তেলেঙ্গানার মেয়ে মানসার মাথায়। তবে সবকিছু ছাপিয়ে স্পটলাইট কেড়ে নিয়েছেন ফেমিনা মিস ইন্ডিয়া রানার আপের খেতাব জয়ী উত্তরপ্রদেশের মেয়ে মান্য সিং!

কে এই মান্য সিং? কেনই বা চলছে তাকে নিয়ে এতো চর্চা? মূলত উত্তর প্রদেশের কুশিনগরের মেয়ে মান্য। বাবা সেখানকারই একজন অটোরিক্সাচালক। দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন সত্যি করার জন্য লড়ে গেছেন মান্য। আর তাইতো দারিদ্র্যর সঙ্গে লড়ে ভিএলসিসি মিস ইন্ডিয়া রানার আপ হয়ে ওঠার গল্প সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সকলের সঙ্গে ভাগ করলেন তিনি।

মান্য জানিয়েছেন, ছোট থেকেই অভাবের সংসার তাদের। অটোচালক বাবার রোজগার তেমন ছিল না। ঠিকমতো দু’বেলা খাবার জুটত না। খিদের জ্বালায় রাতের পর রাত ঘুমতেও পারতেন না। তিনি আরও জানান ‘আমার রক্ত, ঘাম এবং চোখের জলই আমাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে’।

অটো চালকের মেয়ে হওয়ায় স্কুলে বেশিদিন পড়ার সুযোগ হয়নি। ১৪ বছর বয়স থেকেই কাজ করতে শুরু করি। বলছিলেন মান্য সিং।

তিনি এও জানান, তার স্কুলের টাকা দিতে টুকিটাকি যা সোনার গয়না ছিল একে একে সবই বন্ধক রেখেছিলেন তার মা। তার জন্য তার মা অনেক কিছু সহ্য করেছেন বলে জানান তিনি। মাত্র ১৪ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান মান্য। রোজগার করে পড়াশোনার টাকা জমাতে শুরু করে সে। দিনে পড়াশোনা, সন্ধ্যায় বাসন মেজে উপার্জন করে এবং রাতে কল সেন্টারে কাজ করতেন। এভাবে পড়াশোনা শেষ করেন। সামান্য কিছু টাকা বাচাতে গাড়িতে না উঠে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যাতায়াত করতেন তিনি।

Reneta

তবে ভাগ্য সবসময় সহায় ছিল না মান্যর। শত প্রতিকূলতা থাকলেও, স্বপ্ন দেখতে ভোলেননি তিনি। ঘাম, রক্তের বিনিময়ে এই পর্যন্ত তিনি আসতে পেরেই খুশি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডমিস ইন্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT