বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষে আনন্দ র্যালি করেছে ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া। আনন্দ র্যালি শেষে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোবাবার সকালে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারী সহযোগে আনন্দ র্যালি করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে হেড মাওলানা প্রফেসর এ.কে.এম. আবদুল মান্নান পুরাতনকে ভুলে নতুনের আহ্বান জানান। ফতোয়া প্রদানের ব্যাপারে আলেম সমাজকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর রহমান অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং নতুন বছরে সকলের মঙ্গল কামনা করে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে, উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ নববর্ষের ইতিহাস ও ঐহিত্য নিয়ে আলোচনা করে পুরাতন ও জরা জীর্ণতাকে ভুলে নতুন বর্ষ শুরুর কথা বলেন।
তিনি নববর্ষে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।







