যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবকাশকালীন ছুটিতে ব্যবহৃত একটি প্লেন পাইলটসহ ৯ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব আলাস্কায় একটি খাড়া পর্বতের সঙ্গে সংঘর্ষে এই প্লেন বিধ্বস্তে কেউ জীবিত নেই বলে জানান আলাস্কার প্লেন পরিচালক প্রমেইচ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার পর্যন্ত মৃতদেহ উদ্ধার অভিযানকার্য চালাতে পারেনি বলে জানান শহরটির সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এখন পর্যন্ত ডিএইচসি-থ্রি টি প্লেনটির বিধ্বস্তের কারণ অনুসন্ধান করছে সেনাবহিনী।






