চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলমগীরের ছবির শুটিং সেপ্টেম্বরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ৩১, মে ২০১৭
বিনোদন
A A
চিত্রনায়ক আলমগীর

চিত্রনায়ক আলমগীর

চিত্রনায়ক আলমগীর এ বছর সেপ্টেম্বরে তার নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’র শুটিং শুরু করবেন। শুরু থেকে তেমনটাই শোনা গিয়েছিল। কিন্তু কথা ছিল, এই ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ​। না, পরে তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। পাওলি দামও করছেন না। সরে দাঁড়ান পূর্ণিমা। শুরুতে ‘একটি সিনেমার গল্প’ ছিল বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। সেটাও বাতিল হয়ে যায়। সব মিলিয়ে নির্ধারিত সময়ে শুটিং শুরু করার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়ে।  কিন্তু তা এখন একেবারেই কেটে গেছে।

‘একটি সিনেমার গল্প’ প​রিচালনা করবেন আলমগীর। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। ছবিটি প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টে।

ছবির সঙ্গে সংশ্লিস্টদের কাছ থেকে জানা গেছে, এরই মধ্যে আলমগীর তার ছবির বেশির ভাগ শিল্পীকে চূড়ান্ত করেছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জানা গেছে, ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করবেন আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত, ববি, সাদেক বাচ্চু, সাবেরী আলম, জ্যাকি আলমগীর প্রমুখ।

প্রসেনজিৎ​ চলে যাওয়ার পর আলমগীর নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নেন। এর আগে প্রসেনজিতের বিপরীতে পূর্ণিমার অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কিন্তু আলমগীরের সঙ্গে নিজেকে ঠিক মানাবে না, এই বলে ‘একটি সিনেমার গল্প’ থেকে সরে যান পূর্ণিমা। সেই থেকে আলমগীরের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, জুনের শুরুতেই তা চূড়ান্ত হবে।

প্রসেনজিৎ​ সরে যাওয়ার পর শোনা যায়, আরিফিন শুভ নয়, শাকিব খানকে নিচ্ছেন আলমগীর। পরে জানা যায়, পুরোটাই ছিল গুজব।

‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য গান তৈরি করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার প্রমুখ। আবহ সংগীত করবেন ইমন সাহা।

Reneta

নায়ক আলমগীর সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন গত শতকের নব্বই দশকের মাঝামাঝি । আঁখি ফিল্মস থেকে প্রযোজিত সব ছবিই তিনি পরিচালনা করেছেন। এর মধ্যে খুব উল্লেখযোগ্য ‘নির্মম’, ‘নিষ্পাপ’, ‘বউ মা’। নায়ক হিসেবে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT