চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, দুই শতাধিক নিহতের শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই শতাধিক আরোহীর নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার স্থানীয় সময় সকালে রাজধানী আলজিয়ার্সের কাছাকাছি বাউফারিক সামরিক বিমানবন্দরে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

স্থানীয় মিডিয়ার বরাতে বিবিসি অনলাইন জানাচ্ছে, বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।

তবে আলজেরিয়ার সরকারি রেডিওর খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বলা হয়, বিধ্বস্ত ইলিয়েসন আইএল-৭৬ বিমানটি কয়েকশ সৈন্য বহন করছিল।

আলজেরিয়ার একটি টেলিভিশন চ্যানেলের জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের দ্রুত হাসাপাতালের নেয়া হচ্ছে।

টেলিভিশন ফুটেজে ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

Reneta

স্থানীয় নিউজ ওয়েবসাইট আলজেরি২৪ জানায়, বিমানটি পশ্চিম আলজেরীয় শহর বেসারের দিকে যাচ্ছিল।

চার বছর আগে ২০১৪ সালে সামরিক সদস্য ও তাদের পরিবার নিয়ে আলজেরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়। সেই ঘটনায় ৭৭ জন মানুষ নিহত হয়েছিল।

বাউফারিকে দুর্ঘটনাটি ২০০৩ সালের পর আলজেরিয়াতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওই বছর এয়ার আলজেরিয়ার একটি বিমান টিনানাসাসেট থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়।

তার আগে ২০১২ সালে আরো দুটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিনিধিসহ আট জন নিহত হয়।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মে ১, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরুর প্রয়োজন হতে পারে ডোনাল্ড ট্রাম্প

মে ১, ২০২৬

তারেক রহমান দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, নতুন করে ১১৫ শিশু হামে আক্রান্ত

মে ১, ২০২৬

যে কারণে নেপালে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT