চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কোনো কোচের আমলে এত খারাপ খেলেননি মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

সেল্টা ভিগোর বিপক্ষে গোল পাননি লিওনেল মেসি, পাননি আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষেও। নিজের ৭০০ গোলের মাইলফলক থেকে মাত্র এক কদম দূরত্বে আর্জেন্টাইন মায়েস্ত্রোর হাহাকার কেবলই বাড়ছে। সঙ্গে কমছে বার্সেলোনার লা লিগা ধরে রাখার সম্ভাবনাও।

এই গোল না পাওয়ার পেছনে মেসিরও যেমন ব্যর্থতা আছে, দায় খানিকটা বর্তায় কোচ কিকে সেতিয়েনের কাঁধেও। অন্তত অতীত কোচদের সঙ্গে সেতিয়েনের পরিসংখ্যান তুলনা করলে সেদিকেই ইঙ্গিত করে।

সেল্টা ম্যাচসহ টানা তিন ম্যাচে গোল পাননি মেসি। এ নিয়ে সেতিয়েন আমলে ১৬ ম্যাচের ১০টিতেই গোল করতে ব্যর্থ বার্সা মহাতারকা।

সেতিয়েন আমলের আগে মেসির সবচেয়ে খারাপ সময় ভাবা হয় স্বদেশী কোচ টাটা মার্টিনোর আমলকে। শেষ ১০ বছরে ইতিহাসে ওই মৌসুমই সবচেয়ে খারাপ গেছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার। সেই ২০১৩-১৪ মৌসুমেও মেসি করেছিলেন ৪১ গোল। তার আগে পেপ গার্দিওলার প্রথম মৌসুমেই কেবল ৩৮ গোল করেছিলেন মেসি।

এবার যে খরা দেখা যাচ্ছে তাতে মেসি হুট করেই শেষ ১০ বছরের মতো টানা ৪০ গোলের রেকর্ড করবেন তেমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে এলএম টেনের মৌসুম গোল সর্বসাকুল্যে ২৬। অন্তত গার্দিওলা আমলের ৩৮ গোলকে ছাপিয়ে যেতে হলেও লা লিগায় মেসি পাচ্ছেন মাত্র ৬ ম্যাচ।

সঙ্গে যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারে বার্সা, সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা বাড়বে আরও চারটি। অর্থাৎ, ১০ ম্যাচে মেসিকে গোল করতে হবে আরও ১২টি। আর চল্লিশ ছুঁতে হলে ১৪ গোল। মেসির জন্য এ অসম্ভব না হলেও সেতিয়েনের সঙ্গে তার দ্বন্দ্বের যে খবর চলে এসেছে, তাতে মেসি নিজে গোল করা থেকে উৎসাহ পাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টসসেঁতিয়েন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির হাট প্রস্তুত, ঢাকায় বসছে ২৭টি হাট

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২০, ২০২৬

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

মে ২০, ২০২৬

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’

মে ২০, ২০২৬

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT