চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কোনদিন সুপার ওভারে খেলতে চান না স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

রুদ্ধশ্বাস এক ম্যাচে নিউজিল্যান্ডকে বাউন্ডারির হিসেবে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে ইংল্যান্ড। লড়াকু এক ইনিংসে ইংলিশদের ফাইনালের নায়ক বেন স্টোকস। নির্ধারিত ওভার থেকে শুরু করে সুপার ওভার- স্টোকসই জ্বালিয়ে রেখেছিলেন স্বাগতিকদের জয়ের আশা। বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডারের সেই ফাইনাল নিয়ে বক্তব্য কী? জবাবে বলেছেন, আর কোনদিন সুপার ওভার খেলতে চান না!

লর্ডসের ফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান তুলেছিল নিউজিল্যান্ড। সেই রান তাড়া করতে গিয়ে একদম শেষ বলে অলআউট হয়ে ইংল্যান্ডও রান তোলে ২৪১। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও দুই দলের রান সমান ১৫ হওয়ায় বাউন্ডারি বেশি থাকায় ইংল্যান্ডের হাতে প্রথমবারের মতো তুলে দেয়া হয় বিশ্বকাপের ট্রফি।

ফাইনালের মতো ম্যাচে সুপার ওভার, সেটাও আবার টাই! এমন স্নায়ুক্ষয়ী অবস্থার পর কী ছিল স্টোকসের অবস্থা? আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে নিউজিল্যান্ড বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটারের উত্তর, ‘আমি গোসলখানায় গিয়ে পাঁচ মিনিট নিজেকে সময় দিয়েছি। আমি আর কোনদিনই সুপার ওভারে খেলতে চাই না।’

সুপার ওভারের শেষ বলে মার্টিন গাপটিলকে রান আউট করেন ইংলিশ উইকেটরক্ষক জস বাটলার। সেই আউট দেখে খুশিতে লাফিয়ে পড়েছিলেন স্টোকস, ‘আমি পিছলে গিয়েছিলাম, পরে পড়ে গেলাম।’

‘আমার কাছে মার্ক উডের সানগ্লাস ছিল। মাটিতে পড়ে গিয়ে সেটা ভেঙে যায়। আসলে তখন খুবই হই-হুল্লোড় অবস্থা।’

ফাইনালে ৮৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন বাঁহাতি স্টোকস। পরে সুপার ওভারেও ব্যাটিং করেছেন। খেলা যখন সুপার ওভারে গড়ায় তখন নাকি ব্যাটিংয়ে নামার কোনো ইচ্ছাই ছিল না তার, ‘আমি বলেছিলাম জস বাটলার আর জেসন রয়কে যেন পাঠানো হয়। কিন্তু ইয়ন মরগান(অধিনায়ক) বলল, আমাদের ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যান নামানো দরকার।’

Reneta

বিশ্বকাপ জিতিয়ে ইংলিশদের চোখের মণিতে পরিণত হয়ে গেছেন নিউজিল্যান্ডে জন্ম নেয়া স্টোকস। অথচ ২ বছর আগে উচ্ছৃঙ্খল এক কাণ্ডে ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যেতে বসেছিল তার। ২০১৭ সালের সেপ্টেম্বরে ব্রিস্টলে এক নাইটক্লাবে মারামারির কাণ্ডে অ্যাশেজ দল থেকে বাদ পড়েন, ফৌজদারি মামলায় যেতে হয়েছে আদালত পর্যন্ত।

সেই মামলায় খালাস পেয়ে ক্রিকেটে ফেরায় নিজের পরিবার ও ইংলিশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। মামলা পরবর্তী জীবনকে অবহিত করেছেন দ্বিতীয় জীবন হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

মে ১৩, ২০২৬

যে কমিশনের নেতৃত্বে হবে বিসিবির নির্বাচন

মে ১৩, ২০২৬
১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

বিশ্বকাপের বাকি ২৯ দিন: ইতিহাসের সবচেয়ে বড় আসর

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT