চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
১:৫৬ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

​একাত্তরের সেই দুঃসহ স্মৃতি আর সমাজের অবজ্ঞা সঙ্গী করে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ায় ইউনিয়নের বলিদ্বারা নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

​বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় এই অকুতোভয় বীরাঙ্গনার শেষকৃত্য সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম এবং রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সেই কালরাত ও এক বাবার অসহায়ত্ব :

​১৯৭১ সালে টেপরি রাণী ছিলেন ১৬-১৭ বছরের এক প্রাণোচ্ছ্বল কিশোরী। কিন্তু যুদ্ধের দাবানল সব ওলটপালট করে দেয়। এপ্রিলের শেষ দিকে পরিবারের অস্তিত্ব রক্ষায় এক প্রভাবশালী ব্যক্তির কু-পরামর্শে বাধ্য হয়ে বাবা নিজের হাতে আদরের মেয়েকে তুলে দেন পাকিস্তানি ক্যাম্পে। সারাটা পথ বাবা-মেয়ে কথা বলেননি, কেবল চোখের জলে ভিজেছিল পথ। দীর্ঘ সাত মাস সেই নরককুণ্ডে বন্দি ছিলেন টেপরি। পাকিস্তানি হায়েনাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েও তিনি বুক দিয়ে আগলে রেখেছিলেন নিজ পরিবারের প্রাণ।

​যুদ্ধশিশুর লড়াই ও সামাজিক গ্লানি :

Reneta

দেশ স্বাধীনের পর অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি ফেরেন টেপরি। সমাজ ভ্রূণ নষ্ট করার পরামর্শ দিলেও বাবা বলেছিলেন, “এ-ই হবে তোর বেঁচে থাকার অবলম্বন।” জন্ম হয় সুধীর বর্মনের। কিন্তু স্বাধীন দেশেও সুধীরের মুক্তি মেলেনি। শৈশব থেকেই তাঁকে সইতে হয়েছে ‘পাঞ্জাবির বাচ্চা’র মতো নিষ্ঠুর গঞ্জনা।

​পেশায় ভ্যানচালক সুধীর বর্মনের কাছে প্রশ্ন ছিল—তিনি কেন প্রতিবাদ করেন না? বিষণ্ণ হাসিতে সুধীর উত্তর দিয়েছিলেন, “ঝগড়া করতে তো লোক লাগে, আমার কে আছে?” তবে গ্লানি ছাপিয়ে সুধীরের রক্তে বইত মুক্তিযুদ্ধের উত্তরাধিকার। তাঁর পুরনো বাটন ফোনের রিংটোনে আজও বাজে—’এক সাগর রক্তের বিনিময়ে…’।

​শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান :

​২০১৭ সালে বীরাঙ্গনা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান টেপরি রাণী। ২০১৮ সালে তাঁর জীবনের গল্প জনসমক্ষে এলে তোলপাড় সৃষ্টি হয়। তাঁর নাতনি ‘জনতা’ গর্বের সঙ্গে জানায়, দেশের প্রয়োজনে সে-ও দাদীর মতো ত্যাগ স্বীকারে প্রস্তুত।

​বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শোকাতুর কণ্ঠে বলেন, “টেপরি রাণীর রেখে যাওয়া সন্তান সুধীর বাংলাদেশের মুক্তিযুদ্ধের জীবন্ত এক ইতিহাস। তিনি কেবল একজন নারী নন, তিনি আমাদের স্বাধীনতার এক স্তম্ভ।” জীবদ্দশায় টেপরি রাণীর শেষ ইচ্ছা ছিল লাল-সবুজের পতাকায় মোড়ানো বিদায়।

বুধবার সকালে রাষ্ট্রীয় গার্ড অব অনারের মাধ্যমে তাঁর সেই শেষ ইচ্ছা পূরণ হলো। এক বুক অভিমান আর ত্যাগের মহিমা নিয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে রইলেন ঠাকুরগাঁওয়ের এই বীরাঙ্গনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাত্তরটেপরি রাণীবীরাঙ্গনা টেপরি রাণীরাষ্ট্রীয় স্বীকৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৬

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

জুলাই ২৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT