চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কতবার পুড়বে কড়াইল বস্তি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

আবারো অাগুন লাগার ঘটনা ঘটেছে রাজধানীর সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত মহাখালীর কড়াইল বস্তিতে। বুধবার দিবাগত রাতে লাগা এ আগুন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তবে তার আগেই পুড়ে যায় বস্তির কয়েকশো ঘর। এ নিয়ে গত এক বছরেই বস্তিটিতে কমপক্ষে চারবার আগুন লাগলো। এর আগে গত বছরের ১৫ মার্চ, ২১ নভেম্বর ও ৪ ডিসেম্বর সেখানে আগুন লাগে। এসব ঘটনায় প্রত্যেকবারই পুড়েছে বস্তির অসংখ্য ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। গুলশান লেকের দুইপাশে প্রায় দেড়শ একর সরকারি জমির প্রতিষ্ঠিত বস্তিটিতে কয়েক লাখ লোক বসবাস করে। তাদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ; যারা দিন এনে দিন খান। এদের মধ্যে আছেন পোশাক শ্রমিক, রিকশাচালক, পরিবহন ও বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক। মূলত‍ঃ মাসিক ভাড়ার বিনিময়ে এসব নিম্ন আয়ের মানুষ সেখানে থাকার সুযোগ পেয়ে থাকেন। গণমাধ্যমে প্রকাশ, এই বস্তিকে কেন্দ্র গড়ে উঠেছে বিশাল এক সিন্ডিকেট যাদের নিয়ন্ত্রণে হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য। বিশেষ করে অবৈধ মাদক ব্যবস‍া চলে। আর এসব অবৈধ ব্যাণিজ্যের পেছনে আছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। বলা হয়ে থাকে, কড়াইল বস্তি যাদের নিয়ন্ত্রণে থাকে; রাজধানীতে তাদের ক্ষমতা অনেক বেশি। আমরা বিভিন্ন সময় তার প্রমাণও দেখেছি; এই বস্তির দখল নিতে একাধিক খুন-পাল্টা খুনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বস্তিবাসীর অনেকেরই বিশ্বাস সেখানে লাগা আগুনের বেশিরভাগের পেছনেই আছে প্রভাবশালী মহলের ক্ষমতার দ্বন্দ্ব। এসব প্রভাবশালীর হাতে সেখানে জিম্মি হয়ে আছে কয়েক লাখ নিরীহ বস্তিবাসীর জীবন। আমরা আগেও দেখেছি, আগুন লাগার পর তার কারণ অনুসন্ধানে এক বা একাধিক তদন্ত কমিটি করা হয়। তাদেরকে একটা সময়ও বেঁধে দেয়া হয় প্রতিবেদন দিতে। কিন্তু সেই তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখে না। কেউ কখনও জানতেও পারে না সেই আগুন লাগার কারণ। আমাদের প্রশ্ন এভাবে আর কতদিন চলবে? সব হারিয়ে নিঃস্ব হবে আর কত পরিবার? কতদিন রাজনৈতিক প্রভাব-প্রতিযোগিতার শিকার হবে নিরপরাধ মানুষ? আমরা এর শেষ দেখতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্হস্থ্য অর্থনীতি বিতর্কে শিক্ষাবিদদের বক্তব্য ও ঢাবির অবস্থান

পরবর্তী

সম্ভাবনার দিনে বিষাদের বিকেল

পরবর্তী

সম্ভাবনার দিনে বিষাদের বিকেল

লয়েড-কুকের পাশে বসার দিনে স্মিথের ‘ক্যাপ্টেন্স নক’

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT