চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনিক দূষণের কবলে বেকহ্যামের ‘স্বপ্নের’ প্রকল্প!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

হবে ফুটবল স্টেডিয়াম। যা ঘিরে গড়ে তোলা হবে শপিং মল, বিলাসবহুল হোটেল, পার্কিং লট। সবকিছু ঠিকও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল যে স্থানকে ঘিরে এত পরিকল্পনা সেই মিয়ামিতে বেড়ে গেছে আর্সেনিকের প্রাদুর্ভাব। ফলে থমকে গেছে ডেভিড বেকহ্যামের ১ বিলিয়ন ডলারের বিলাসবহুল প্রকল্প!

মার্কিন ফুটবল দল ইন্টার মিয়ামির মালিকানা আছে সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের। সম্প্রতি সেই ক্লাবের জন্য নতুন স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সঙ্গে আছে শপিং মল ও হোটেল।

কিন্তু পরিবেশগত প্রতিবেদন হাতে পাওয়ার পর এখন শঙ্কার মুখে ওই প্রকল্প। প্রতিবেদনে দেখানো হয়েছে, মিয়ামির যেখানে হওয়ার কথা স্টেডিয়াম সেখানকার মাটিতে নিরাপদ পরিমাণের চেয়ে প্রায় দ্বিগুণ আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গেছে। এরইমধ্যে অনির্দিষ্টকালের জন্য পাশের মেলরিজ গলফ কোর্স বন্ধ করে দিয়েছে মিয়ামি সিটি কাউন্সিল।

‘বিষয়টি অবশ্যই ভাবনার। আসলে, প্রকল্পের আশেপাশে যে পরিমাণ আর্সেনিক আছে সেটা বাণিজ্যিক সহনশীলতারও বাইরে’ মিয়ামি হেরাল্ড পত্রিকাকে এমনটাই বলেছেন শহরটির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ।

আক্রান্ত এলাকায় প্রকল্প বাস্তবায়ন করা হলে বড় রকমের অসুস্থতায় আক্রান্ত হতে পারেন দর্শক, খেলোয়াড়রা। চর্ম রোগ থেকে শুরু করে হতে পারে ক্যান্সার পর্যন্ত।

ওই এলাকার বাইরে সরে বিকল্প জায়গাও খুঁজে পাচ্ছে না ইন্টার মিয়ামি। বিকল্প হিসেবে প্রস্তাবিত স্টেডিয়াম মিয়ামি ফ্রিডম পার্কের কাজও শেষ হয়নি। এদিকে ক্লাবের হাতে সময়ও ফুরিয়ে আসছে। ২০২০ সালে মার্কিন সকার লিগে অংশ নেবে ডেভিড বেকহ্যামের দল। ক্লাবটির বর্তমান স্টেডিয়ামটির আসন সংখ্যা সর্বসাকুল্যে ১৮ হাজার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড বেকহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT