চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল কোচ আক্রান্ত, কোয়ারেন্টাইনে অজি পেসার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A
মিকেল আর্তেতা

মিকেল আর্তেতা

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা করোনা ভাইরাসে আক্রান্ত। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে গানারদের শনিবারের প্রিমিয়ার লিগ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ইউরোপের গুরুত্বপূর্ণ অনেক লিগ ও স্পোর্টস ইভেন্ট স্থগিত ঘোষণার পরও ইংলিশ প্রিমিয়ার লিগ চালিয়ে যাওয়ার বিতর্কিত সিদ্ধান্তের মাঝেই আর্তেতার করোনা সংক্রমণের খবর ভাবনায় ফেলেছে দেশটির ফুটবল কর্তাদের।

আর্সেনালের অনুশীলন মাঠ বন্ধ করে দেয়া হয়েছে ইতিমধ্যেই। ৩৭ বছর বয়সী আর্তেতার সংস্পর্শে আসা খেলোয়াড় ও কোচিং স্টাফদের নেয়া হয়েছে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে।

ফুটবলে একের পর এক করোনা প্রকোপের মাঝে ক্রিকেট ঘিরেও শঙ্কা বাড়ছে। অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ বোধ করেন। তার করোনা সংক্রমণ সংক্রান্ত টেস্টের রিপোর্টের অপেক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি অজি স্কোয়াডের সাথে ওয়ানডে সিরিজ খেলে সাউথ আফ্রিকা থেকে ফেরার পরপরই দলের মেডিকেল স্টাফদের অসুস্থতার কথা রিপোর্ট করেন ২৯ বছর বয়সী রিচার্ডসন। দ্রুততম সময়ে তাকে বিশেষ পর্যবেক্ষণে নেয়া হয়। সতর্ক নজর রাখা হচ্ছে পুরো অস্ট্রেলিয়া দলের উপরই।

কেন রিচার্ডসন

করোনা আতঙ্কের মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হেডলি সিরিজের তিন ওয়ানডে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সঙ্গে গত সপ্তাহে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান মেয়েদের ছয় ম্যাচের সিরিজের জন্য সাউথ আফ্রিকা সফর স্থগিত করেছে সিএ। সফরে ২২ মার্চ থেকে ৪ এপ্রিল তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা ছিল দলটির।

Reneta

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার কথা জানানোর পাশাপাশি বিক্রিত টিকেটের অর্থ ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার মাঠে গড়িয়েছে সিরিজের প্রথম ওয়ানডেটি। রোববার এ মাঠেই দ্বিতীয় এবং আসছে শুক্রবার হোবার্টে হবে তৃতীয় ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্তেতাআর্সেনালকরোনা ভাইরাসকোয়ারেন্টাইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT