ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নামাউথকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দিনের অন্য ম্যাচে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে লেস্টার সিটি। এছাড়া এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।
আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন ওয়েলব্যাক। ম্যাচের ৬ ও ৫০তম মিনিটে গোল দুটি করেন তিনি। অন্য গোলটি লাকাজেত্তের। ২৭ মিনিটের সময় গোল করেন তিনি।
অন্যদিকে চেলসি মোরাতার গোলে ৪১ মিনিটে এগিয়ে যায়। কন্তে ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। হঠাৎ একটা পেনাল্টি পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লেস্টার। ৬২তম মিনিটে স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান ভার্ডি। কিন্তু শেষ পর্যন্ত সমতা ফেরানো হয়নি তাদের।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নন-ইউরোপিয়ানদের মধ্যে আগুয়েরো সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ার দিনে ম্যানসিটির কাছে ৫-০ গোলে উড়ে গেছে লিভারপুল।
এদিন ম্যাচের ২৪ মিনিটের মাথায় আগুয়েরো ম্যানসিটির হয়ে প্রথম গোল করেন। প্রিমিয়ার লিগে এটি তার ১২৪তম গোল।
জয়ের পর চেলসি ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। টটেনহ্যাম পাঁচে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। লেস্টার নেমে গেছে ১৭তে!









